IPL 2022: আজ-কাল কলকাতার কোন-কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ জেনে নিন

আজ ও কাল বিকেল চারটে থেকে বন্ধ থাকবে অকল্যান্ড রোড ও কিংসওয়ে সরণি

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন বাদে কলকাতায় ফের বসছে বড় ক্রিকেট প্রতিযোগিতার আসর। বিশ্বের অন্যতম এলিট ক্রিকেট প্রতিযোগিতার প্লে-অফ ম্যাচ হচ্ছে ক্রিকেটের নন্দন কানন ইডেনে। মঙ্গলবার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটানস ও রাজস্থান রয়্যালস। আর বুধবার মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই ম্যাচকে ঘিরে রীতিমতো ক্রিক্রেট জ্বরে রীতিমতো আক্রান্ত মহানগর। আর দুই ম্যাচকে ঘিরে ইডেনমুখি দর্শক ও গাড়ির ভিড় সামাল দিতে কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সকালে রীতিমতো অসুবিধা না হলেও অফিস ফেরত যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই অফিসে বের হওয়ার আগে জেনে নিন, কোন-কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

শুক্রবার রাতে কলকাতা পুলিশের ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের দুই ম্যাচের কারণে বিকেল চারটে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মঙ্গল ও বুধবার বিকেল চারটে থেকে ক্ষুদিরাম বসু রোড (অকল্যান্ড রোড) ও গোষ্ঠ পাল সরণিতে (কিংসওয়ে সরণি) যান চলাচল বন্ধ থাকবে। দক্ষিণ কলকাতা থেকে আসা সমস্ত বাস ও মিনিবাস বিবাদী বাগে পৌঁছবে  রানি রাসমনি অ্যাভিনিউ, নেতাজি মূর্তি, গর্ভমেন্ট প্লেস ইস্ট ও ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে বিবাদি বাগ (ডালহৌসি) অথবা জওহরলাল নেহরু রোড, মিশন রো, ম্যাঙ্গো লেন হয়ে।

আর উত্তর কলকাতার দিক থেকে আসা বাস ও মিনিবাস  সেন্ট্রাল অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোড অথবা ওল্ড কোর্ট হাউস থেকে ঘুরিয়ে দেওয়া হবে। যাঁরা মোটরবাইকে যাতায়াত করবেন তাঁরা আচার্য জগদীশ চন্দ্র বোস রোড,  সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড ব্যবহার করতে পারেন। অথবা কিরণ শঙ্কর রায় রোড দিয়ে বিবাদি বাগ পৌঁছে যেতে পারেন। উত্তর বা পশ্চিম কলকাতার দিক এলে বিবি গাঙ্গুলি স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, রানি রাসমনি অ্যাভিনিউ দিয়ে আসতে হবে।

 

 

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ