মাথা পিষে দিয়ে গেল বাস, সল্টলেক ওয়েবেল মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই কলকাতার বুকে ঘটে গেল দুর্ঘটনা। সল্টলেক ওয়েবেল মোড়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হল এক তরুণী। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি।  মৃতের নাম রজনী মাহাতো (২৫)।

ওই তরুণী একজন তথ্য় প্রযুক্তি কর্মী। জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি থেকে বারাসাত রুটের একটি বাস ওয়েবেল মোড়ের কাছ দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, দুরন্ত গতিতে আসা বাসটি আচমকাই ২৫ বছরের  রজনীকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর বাস চালক বাস নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে বাসের চাকা উঠে যায় তরুণীর মাথায়। পিষে যান রজনী।

দুর্ঘটনার পর পর ছুটে আসে ট্রাফিক পুলিশ। জড়ো হয়ে যায় লোকজন। বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল। তরুণীকে দ্রুত নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে আনতে আনতেই মারা যান রজনী মাহাতো। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, রজনীর বাড়ি ধাপা মাঠপুকুরে। দুর্ঘটনার খবর পেয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও। সকালবেলা সুস্থ সবলভাবে বাড়ি থেকে যে মেয়ে বেরোল তাঁর যে নিথর দেহ বাড়ি ফিরবে, একথা যেন কেউ ভাবতে পারছেন না। পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ ঘাতক বাস এবং চালককে আটক করেছে। চলছে জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে প্রায় দুর্ঘটনার মুখে পড়ে। এ নিয়ে একাধিকবার নানারকমভাবে প্রতিবাদ করা হলেও বাসচালক এবং কন্ডাকটররা বিশেষ কর্ণপাত করে না। তাই এ জাতীয় দুর্ঘটনা ঘটতে থাকে অহরহ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা