রানাঘাটে অবরোধ নিত্যযাত্রীদের, পরিষেবায় ব্যাঘাত

বুধবার সকাল ৮টা ৩৫ মিনিট থেকে অবরোধ শুরু হয় রানাঘাট স্টেশনে। প্রায় পৌনে দু'ঘন্টা বাদে রেলের তরফে আশ্বাস মেলার পরে ১০টা ২৫ নাগাদ অবরোধ ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের দিনে অফিস টাইমে রেল অবরোধ পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা-লালগোলা(Sealdha Lalgola Section) শাখার রানাঘাট জংশন(Ranaghat Junction) স্টেশনে। আর সেই অবরোধের জন্য অনেকটাই ধাক্কা খেল ট্রেন পরিষেবা। বুধবার সকাল ৮টা ৩৫ মিনিট থেকে অবরোধ শুরু হয় রানাঘাট স্টেশনে। মূলত নিত্যযাত্রীরাই(Daily Passengers) এদিন অবরোধ করেন। মেমু ট্রেনের পরিবর্তে লোকাল ট্রেন চালানোর দাবিতে এই অবরোধ শুরু করেন নিত্যযাত্রীদের। এরফলে রানাঘাট স্টেশন হয়ে চলাচল করা আপ ও ডাউনের যাবতীয় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। সেই সঙ্গে চরম ভোগান্তিতে পড়েছেন শিয়ালদা-লালগোলা শাখার নিত্যযাত্রীরা। প্রায় পৌনে দু’ঘন্টা বাদে রেলের তরফে আশ্বাস মেলার পরে ১০টা ২৫ নাগাদ অবরোধ ওঠে।  

এর আগেও নিত্যযাত্রীরা এই মেমু ট্রেনের পরিবর্তে লোকাল ট্রেনের রেক চেয়ে আন্দোলন শুরু করেছিলেন। অভিযোগ ছিল, মেমু ট্রেনটি আদতে লালগোলা ও রানাঘাটের মধ্যে চলাচল করে। কিন্তু সেটি রানাঘাটে পোউঁছালেই সেটিকে রানাঘাট থেকে শিয়ালদা লোকাল করে দেওয়া হয়। ফলে লালগোলা থেকে এই একটা ট্রেনে চড়েই শিয়ালদা চলে আসা যায়। আর তার জেরে রানাঘাট থেকে যারা ওঠেন তাঁরা না বসার জায়গা পান না ঠিক ভাবে দাঁড়ানোর। এই মেমু ট্রেনের পরিবর্তে রানাঘাট থেকে লোকাল ট্রেনের রেক দেওয়ার আবেদন জানিয়েছেন নিত্যযাত্রীরা। কিন্তু সেই আবেদনে কান দেয়নি রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা ৩৫ মিনিট নাগাদ রানাঘাট স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, লালগোলা থেকে যে ডাউন ট্রেনটি আসে তা অত্যন্ত অপরিচ্ছন্ন। ফলে সেই অস্বাস্থ্যকর পরিবেশেই যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের। সেই ট্রেনের পরিবর্তে তাঁরা একটি পরিচ্ছন্ন একটি লোকাল ট্রেনের দাবি করেছেন। কিন্তু রানাঘাটের মতো গুরুত্বপূর্ণ জংশন স্টেশনে এই রেল অবরোধের জন্য আটকে পড়ে একাধিক ট্রেন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সপ্তাহে কাজের দিনে ট্রেন আটকে পড়ায় নির্দিষ্ট সময়ে কীভাবে কর্মস্থলে পৌঁছবেন তা নিয়ে উদ্বেগের সুর শোনা যায় তাঁদের গলায়। অবরোধের দরুন রানাঘাট ও লালগোলার মধ্যে আপ ও ডাউন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ধাক্কা খেয়েছে রানাঘাট-শান্তিপুর, রানাঘাট-গেদে ও রানাঘাট-বনগাঁ শাখার লোকাল ট্রেন পরিষেবাও। তবে শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত ট্রেন চলছে। শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল, শিয়ালদা থেকে নৈহাটি লোকাল, শিয়ালদা থেকে ব্যারাপুর লোকাল, নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল স্বভাবিক ভাবেই চলাচল করছে।

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল