পুজোর ২ সপ্তাহ আগে থেকে হাওড়া ও শিয়ালদায় ‘স্পেশাল শপিং বাস’ , পঞ্চমী থেকে সারারাত বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে এবার ‘সপিং স্পেশাল বাস ‘থাকবে । দূর দুরান্ত থেকে যারা আসেন কলকাতায় কেনাকাটা করার জন্য তাদের জন্য এই ব্যবস্থা। এছাড়াও পুজোর সময় রাতেও থাকছে বাস। বিভিন্ন স্টেশন গুলোতে যেন পৌঁছতে দেরি না হয় তাই এই ব্যবস্থা । আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজো পরিক্রমা প্রসঙ্গে একথা জানান রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী(Transport Minister Snehashish Chakraborty)। তিনি বলেন,আমাদের পরিবহন দফতরের মাধ্যমে দায়বদ্ধতার জায়গা থেকে যে সমস্ত পুজো মানুষের কাছে গ্ৰহনযোগ্য হয় সেগুলোতে আমরা wbtc এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে । কোনো সমস্যা যাতে না হয় সেই কারনে আমরা পরিষেবা দেবো। Unisco যে সম্মান আমরা পেয়েছি তা আমরা রক্ষা করব। যেভাবে বাংলা এবং বাঙালিকে অপমান করা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের একজোট হয়ে রক্ষা করতে হবে।

গতবছর ২২ লক্ষ টাকা আয় হয়েছিল সপিং স্পেশাল বাস এর জন্য। পুজোর ২ সপ্তাহ আগে স্পেশাল বাসের পরিষেবা দেওয়া হবে। প্রায় ২৫ টা বাস পরিষেবা থাকবে।মেট্রোর জন্য কতটা‌ প্রভাব পড়বে সেটা আমরা অভ্যন্তরীণ ভাবে খতিয়ে দেখছি।পঞ্চমী থেকে নাইট সার্ভিসের বাস চলাচল শুরু হবে। ১৫ বছরের পরেও যে বাস গুলো ভালো সেগুলো যাতে রাখা যায় তার আবেদন কোর্টে রাখছি। ইতিমধ্যেই ২০০ সিএনজি বাস এবং অন্য ২৯২ টি বাস অর্থাৎ প্রায় ৪৯২ টা বাস নতুন করে নামানো হবে পুজোর পর থেকেই। ২০০ টি wbtc র বাস। আগে শুধু বাস ছিল। তবে এখন অনান্য যানবাহন এসেছে। মেট্রো অটোর জন্য বাসগুলো প্রায় ৬০% যাত্রী হারাচ্ছে। তাই বেসরকারি বাসের অনেক রুট বন্ধ করে দেওয়া হচ্ছে ।হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো চালু হয়েছে।যেখানে ১২ মিনিট লাগছে যাতায়াতে। সেক্ষেত্রে ওই রুটের বাসগুলো যাতে অন্য রুটে দেওয়া যায় সেই বিষয়ে ইতিমধ্যেই পরীক্ষা ‌শুরু হয়েছে। Wbtc কে ১০ দিন সময় দেওয়া হয়েছে সব খতিয়ে দেখার জন্য।

অটো – টোটোর দাদাগিরি প্রসঙ্গে পরিবহন মন্ত্রী বলেন,এই গাড়িগুলোকে আমরা ডিসিপ্লিন আনার চেষ্টা করছি। যাতে যানজট বা ঝামেলা হয় ,তাই পুলিশের সঙ্গে বৈঠক করে রুট বেঁধে দেওয়া হবে।ট্রাম লাইনগুলো প্রসঙ্গে পরিবহন মন্ত্রীর মন্তব্য, ট্রাম লাইনগুলি তুলে দেওয়া দরকার ।এই নিয়ে আমরা কোর্টে মতামত জানিয়েছি । বাকিটা কোর্টের অর্ডারে সিদ্ধান্ত হবে।তবে রাজ্য সরকার আর ট্রাম চালাতে চায় না । কারন যানজটের জন্য ট্রাম(Tram) চালাতে চাই না।

‘দায়ী কে, আগে তা ঠিক হোক’, যন্তর মন্তরের অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা