১৩ জানুয়ারি থেকে মাঝেরহাট মেট্রো স্টেশনে ট্রায়াল রান

মাঝেরহাট মেট্রো স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মেট্রো আধিকারিদের দাবি, ওই স্টেশনের নির্মাণ ও সাজসজ্জার যাবরীয় কাজ প্রায় শেষের দিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ জানুয়ারি থেকে কলকাতার(Kolkata) মাঝেরহাট মেট্রো রেল স্টেশনে(Majherhat Metro Rail Station) ট্রায়াল রান(Trial Run) শুরু হচ্ছে। তার ঠিক ৭ দিনের মাথায় অর্থাৎ ২০ জানুয়ারি Chief Railway Safety Officer পরিদর্শনে আসবেন এই স্টেশনে। তিনি গোটা স্টেশন এবং মেট্রো রেলের ট্রায়াল রান দেখে দিল্লি ফিরে গিয়ে তাঁর রিপোর্ট দেবেন। তার ওপর ভিত্তি করে জোকা-বিবাদি বাগ মেট্রো রেল(Joka – BBD Bag Metro) প্রকল্পের মাঝারহাট স্টেশন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে জোকা থেকে মাঝারহাট পর্যন্ত কবে মেট্রো রেল চলাচল শুরু করবে তার তারিখও ঘোষণা করা হবে। মাঝেরহাট মেট্রো স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মেট্রো আধিকারিদের দাবি, ওই স্টেশনের নির্মাণ ও সাজসজ্জার যাবরীয় কাজ প্রায় শেষের দিকে। টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢোকার এন্ট্রি গেট বসানোর মতো কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি ২০ জানুয়ারির আগেই শেষ হয়ে যাবে। তাই ১৩ তারিখ থেকে এই পথে মেট্রো রেলের ট্রায়াল রান দিতে কোনও অসুবিধা হবে না। 

এদিকে জানা গিয়েছে, মাঝেরহাট মেট্রো রেলের স্টেশনে দৃষ্টিহীন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে তা কলকাতার মেট্রো রেলের ইতিহাসে এই প্রথম। এর আগে কলকাতার বুকে চালু হওয়া দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং East West Metro’র কোনও স্টেশনেই ওঠা-নামার ক্ষেত্রে দৃষ্টিহীন যাত্রীদের জন্য কোনও ব্যবস্থা ছিল না। এই প্রথম মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্রেইল পদ্ধতিতে স্টিলের পাত বসিয়ে আলাদা করিডর করা হয়েছে। সেখানে দৃষ্টিহীন যাত্রীরা নিজেরাই ওঠানামা করতে পারবেন। এছাড়া প্ল্যাটফর্মের ভিতরের অংশে আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে যা এর আগে কলকাতার কোনও মেট্রো রেলের স্টেশনের ক্ষেত্রে দেখা যায়নি। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে মাঝেরহাট মেট্রো স্টেশন পুরোপুরি চালু করার সবরকম চেষ্টা চলছে। একই সঙ্গে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মাঝেরহাট মেট্রো রেল স্টেশন চালুর পরে মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত নতুন কিছু লোকাল ট্রেন চালানো হতে পারে। মূলত শিয়ালদা স্টেশনে ভিড় এড়ানোর জন্যই সেই পদক্ষেপ করা হবে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?