দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির অভিযোগের জবাব কড়ায়-গণ্ডায় দিল তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি : আলিপুরদুয়ার থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মুর্শিদাবাদ অশান্তির ঘটনাতেও সরকারকেই দায়ি করেছেন তিনি। এই সকল বিষয়কে সঙ্কট বলে উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে জবাবও দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় ৫টি সঙ্কটের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

 

তথ্য উল্লেখ করে তৃণমূল বলেছে, প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার কথা বলছেন। মণিপুর ২ বছর ধরে জ্বলছে। সেখানে কী করেছেন প্রধানমন্ত্রী। মণিপুরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা নিয়ে কী করছেন। সেখানের সমস্যার সমাধান করুন।

নারী নিরাপত্তা নিয়ে রাজ্যকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে তৃণমূলের জবাব প্রধানমন্ত্রী নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন।  উন্নাও থেকে হাথরস পর্যন্ত সকল রেকর্ড লজ্জায় ডুবে রয়েছে।

বাংলার যুবকদের সমস্যা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাঁরা বলেছে, প্রশ্নপত্র ফাঁস, NEET কেলেঙ্কারি, দেশজুড়ে বাড়ছে বেকারত্ব। ৪৫ শতাংশ বেকারত্ব বিজেপির উপহার। সে কী করে বাংলার সরকারকে নিয়ে কথা বলে।

দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল বলেছে, মোদির মন্ত্রিসভার অর্ধেকের বেশি জামিনে বাইরে রয়েছে। সেখানেও দুর্নীত কম হয়নি। সেদিকে কেন তাকাচ্ছেন না প্রধানমন্ত্রী।

বাংলার সরকারকে কটাক্ষ করায় তৃণমূল বলেছে, মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে বাংলাকে মনরেগা এবং আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে টাকা পাওয়া যাচ্ছে না। এই সকল সমস্যার সমাধান করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ