চোপড়া যেতে রাজি রাজ্যপাল, দাবি তৃণমূলের প্রতিনিধি দলের

এদিন তৃণমূলের প্রতিনিধি দলের তরফে রাজ্যপাললে অনুরোধ করা হয়, চোপড়াতে গিয়ে নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে ও প্রকৃত ঘটনা জানতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার রাজভবনে(Raj Bhawan Kolkata) গিয়ে রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) সঙ্গে দেখা করল তৃণমূলের(TMC) একটি প্রতিনিধি দল(Delegates Team)। উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া(Chopra) ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছে দেশের সীমান্তরক্ষী বাহিনী বা BSF’র নিয়ন্ত্রিত এলাকায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনা। যেহেতু রাজ্যপাল সন্দেশখালি গিয়েছিলেন তাই তাঁকে এদিন তৃণমূলের প্রতিনিধি দলের তরফে অনুরোধ করা হয়, চোপড়াতে গিয়েও নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে ও প্রকৃত ঘটনা জানতে। এমনি প্রয়োজন পড়লে তিনি নিজে তদন্ত করে দেখুন। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য BSF-ই দায়ী। তাঁরা স্থানীয় প্রশাসনকে না জানিয়ে, তাঁদের কাছ থেকে কোনও অনুমতি না নিয়েই মাটি কাটার কাজ করছিল হাইড্রেন বানানোর জন্য। আর সেই হাইড্রেনের মাটি কাটা অংশেই খেলা করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর।

এদিন রাজভবনে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সাংসদ প্রতিমা মণ্ডল এবং তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ-সহ মোট ১২ জন। চোপড়ার ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রের শাসক দল বিজেপিকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা বানিয়ে আক্রমণ করা শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার তাঁরা রাজ্যপালকে অনুরোধ জানালো চোপড়ায় গিয়ে সরেজমিনে সব কিছু খতিয়ে দেখতে। এদিন রাজভবন থেকে তৃণমূলের প্রতিনিধি দল বাইরে বেড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে, সন্দেশখালির ঘটনা নিয়েও তাঁদের সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে এবং তাঁরা রাজ্যপালকে অনুরোধ করেছেন একপক্ষের কথা শুনে কোনও সিদ্ধান্ত না নিতে। প্রয়োজনে তিনি রাজ্য পুলিশের কাছ থেকে সন্দেশখালি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠান। একই সঙ্গে প্রতিনিধি দলের দাবি, রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যে হুজ্জুতি করে চলেছে তাঁর রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল।

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ