ডায়মন্ডহারবারে মোদি দাঁড়ালেও জিতবেন অভিষেকই, আত্মবিশ্বাসী তৃণমূল

তৃণমূল বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়ে দিল, নৌসাদ তো কোন ছারপোকা, ডায়মন্ডহারবারে নরেন্দ্র মোদি এসে দাঁড়ালেও জিতবেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ এখনও ঘোষিত হতে দেরী আছে। কিন্তু তার আগেই লড়াই আঁচ চড়ছে কলকাতার কান ঘেঁষে থাকা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের(Daimond Harbour Constituency) এলাকায়। কেননা তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বিরুদ্ধে এবার ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে(Nowsad Siddique) বিরোধী শিবিরের সর্বসন্মতিক্রমে প্রার্থী করতে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) নিজে এই তৎপরতা শুরু করেছেন। প্রাথমিক ভাবে সেই প্রয়াসে বাম ও কংগ্রেসের সমর্থনও মিলেছে। যদিও এদিনই অর্থাৎ মঙ্গলবার অভিষেকের ৩৬তম জন্মদিনে তৃণমূল বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়ে দিল, নৌসাদ তো কোন ছারপোকা, ডায়মন্ডহারবারে নরেন্দ্র মোদি এসে দাঁড়ালেও জিতবেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।

বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী হিসেবে ডায়মন্ডহারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে যে তিনিও রাজি সেটা জানিয়ে দিয়েছেন খোদ নৌসাদও। বলেছেন, দলের অনুমোদন থাকলে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ডহারবারে লড়তে আপত্তি নেই তাঁর। ২০১৪ সাল থেকে অভিষেক ডায়মন্ডহারবারের সাংসদ। সেখানেই তাঁকে টেক্কা দিতে চাইছেন নৌশাদ। অভিষেককে হারানো নিয়ে আত্মবিশ্বাসী তিনিও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়ে তিনি জানিয়েছেন, ‘মানুষ সঠিক ভাবে ভোট দিলে, পরাজিত হয়ে কালীঘাটে ফিরে আসবেন অভিষেক।’ তাৎপর্যপূর্ণ ভাবে, ডায়মন্ডহারবারে অভিষেককে হারানোরক ডাক দিয়েছেন শুভেন্দুও। এমনকি ডায়মন্ডহারবার আসনটি ISF-কে ছেড়ে দেওয়া হয়ে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। ডায়মন্ডহারবারে সংখ্যালঘু ভোট প্রায় ৫০ শতাংশ। সেই অঙ্ককে সামনে রেখেই অভিষেকের বিরুদ্ধে নৌশাদকে প্রার্থী করতে আগ্রহী বিরোধীরা।

যদিও গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ তৃণমূল। দলের নেতা তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের বক্তব্য, ‘বিরোধী দলনেতাকে বলবেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডায়মন্ডহারবারে দাঁড় করাতে। তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। এর পর অন্য কে দাঁড়ালেন, কে দাঁড়ালেন না, সেটা আদৌ প্রাসঙ্গিক বলে মনে হয় না আমার। অধীরবাবু এবং বিরোধী দলনেতা আমাদের সাহায্যই করেছেন। কারণ আমরা বার বার বলেছি, বাংলার মাটিতে অধীরবাবু বিজেপি-র সহযোগিতা করেন। আরও একবার তা প্রমাণিত হল।” শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে নৌশাদ ভোটে দাঁড়ায় কিনা, তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে সেই সম্ভাবনা ঘিরেই পারদ চড়ছে রাজনীতির।

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো