পহেলগাঁওয়ে নিহত বিতানের মা-বাবার পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক রত্না

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পেহেলগাঁও-তে অমানবিক অত্যাচারের শিকার হয়েছিলেন বেহালার বাসিন্দা বিতান অধিকারী। এবার বেহালা পূর্বের তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় নিহতের মা-বাবার প্রতি মাসের ওষুধ খরচার দায়িত্ব নিয়েছেন।

পূর্ব বেহালার বিতানের হত্যার খবর পেয়েই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন সেখানকার তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার আবার তিনি নিহত বিতানের মা-বাবার সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে একটা অর্থ সাহায্য ঘোষণা করা হবে। কিন্তু তাঁর আগেই বিধায়িকা রত্না বিতানের মা ও বাবার প্রতি মাসে সমস্ত ওষুধের খরচা চালাবেন বলে জানিয়েছেন।

কাশ্মীরের হত্যাকাণ্ডে ছেলের মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছেন বিতান অধিকারির বাবা ও মা। বিতানের মা পূর্ব বেহালার বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় বলেন, “ আমাদের ওষুধের খরচা ও দিত এবার কে তা দেবে।” এর উত্তরে বিধায়িকা বলেন, “আমরা আছি আপনার পাশে এবং প্রতি মাসে টাকা আপনার ব্যাঙ্কে ঢুকে যাবে সময় মতো।” এই দিন বিতানের মা-বাবা দু’জনেই ভীষণ দুঃখের সঙ্গে তাঁদের সমস্ত কষ্টের কথা বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ের সামনে খুলে বলেন। এই দিন বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু অধিকারীও এসেছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। এভাবেই লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। জখম পর্যটকদের মধ্যে অধিকাংশ গুজরাতের বাসিন্দা। তাছাড়াও মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ুর পর্যটকরাও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF। অভিযোগ, পর্যটকদের নাম-পরিচয় জানতে চাওয়ার পর তাদের নিশানা করা হয়।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স