Loading live market data...
Loading active stocks...
Connecting...

একাধিক দফায় নয়, ১০ আসনে উপনির্বাচন নিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের

তৃণমূল কংগ্রেস চিঠি দিল নির্বাচন কমিশনকে। তাঁদের দাবি, একাধিক দফায় নয়, ১০ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হোক ১ দফাতেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে এবারে বাংলার(Bengal) বুকে তৃণমূল কংগ্রেস(TMC) এবং বিজেপি উভয়ই নিজ নিজ দলের একাধিক বিধায়ককে ভোট লড়াই করার টিকিট দিয়েছিল। আবার বিজেপির ৩ বিধায়ক ভোটের আগে ও মুখে যোগ দেন তৃণমূলে এবং তাঁরা বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। সেই সুবাদেই লোকসভা নির্বাচনের ভোটের ফল বার হওয়ার পরে দেখা যায়, রাজ্যের ৬জন বিধায়ক এবারে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। সেই ৬জনের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের(Bye Elections) প্রয়োজন রয়েছে। পাশাপাশি ৩জন বিধায়ক তাঁদের পদ থেকে ইস্তফা দেওয়ায় সেই ৩ আসনেও ভোটের প্রয়োজনীয়তা এসে পড়েছে। আবার ভোট চলাকালীন সময়ে রাজ্যের অপর একটি বিধানসভা কেন্দ্র নিয়ে আইনি সমস্যা দূর হয়ে যাওয়ায় সেই আসনেও ভোট জরুরি হয়ে পড়ে। সব মিলিয়ে রাজ্যের মোট ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ডঙ্কা বেজে উঠেছে। এর মধ্যে কমিশন(ECI) ৪টি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিলেও, বাকি ৬ আসনের ক্ষেত্রে তা করেনি। এই অবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চিঠি দিল নির্বাচন কমিশনকে। তাঁদের দাবি, একাধিক দফায় নয়, ১০ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হোক ১ দফাতেই।

গতকালই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। সেই ৪ কেন্দ্র হল কলকাতার মানিকতলা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা জেলার বাগদা। আগামী ১০ জুলাই এই ৪ কেন্দ্রে ভোট নেওয়া হবে এবং ১৩ জুলাই সেই ৪ কেন্দ্রের ভোট গণনা ও ফল প্রকাশ হবে। কিন্তু তারপরেও আরও ৬ কেন্দ্রে ভোট বাকি থাকছে। সেই ৪ কেন্দ্র হল কোচবিহার জেলার সিতাই, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও হাড়োয়া। সেই ৬ কেন্দ্রে আবার কবে উপনির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। তৃণমূলের দাবি, রাজ্যের মোট ১০টি বিধানসভা কেন্দ্রে দফায় দফায় উপনির্বাচন না করে তা এক দফাতেই করতে। তাঁদের দাবি, দীর্ঘ সময় ধরে রাজ্যে সাত দফায় লোকসভার ভোট হয়েছে। এভাবে বারবার নির্বাচন হলে অসুবিধা তৈরি হচ্ছে। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কেননা একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষিত হলেই সেই জেলায় আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যায়। আর তখন সরকারি কাজের ক্ষেত্রেও অসুবিধা হয়।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?