ব্যবসায়ীর ১০ কোটি টাকার সোনা লুঠ, গ্রেফতার দুই ভাই

এক ব্যবসায়ীর দফতরে ঢুকে ১০ কোটি টাকা মূল্যের সোনা লুঠের অভিযোগের তদন্তে নেমে এক কর্মচারী এবং তাঁর ভাইকে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে এক ব্যবসায়ীর দফতর থেকে ১০ কোটি টাকা মূল্যের সোনা লুঠ হয়ে যায় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশ গ্রেফতার করল ওই ব্যবসায়ীর এক কর্মী ও সেই কর্মীর ভাইকে। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে লুঠ হয়ে যাওয়া সোনা।

পুলিশ সূত্রে খবর, কলকাতায় গিরীশ পার্ক থানা এলাকাএক ব্যবসায়ীর দফতরে ঢুকে ১০ কোটি টাকা মূল্যের সোনা লুঠের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে ওই ব্যবসায়ীর এক কর্মচারীই এই লুঠের মূল পাণ্ডা বলে জানতে পারেন তদন্তকারীরা। জানা গিয়েছে, সোনা লুঠ হয়ে যাওয়ার পরে নীতীশ রায় নামে এক কর্মী নিজে থেকে থানায় চলে যান মাথায় আঘাত নিয়ে। থানায় গিয়ে পুলিশকে নীতীশ জানান, ‘ট্যাক্সি করে দুই দুষ্কৃতী এসে সিংহীবাগানের অফিস থেকে সোনা লুঠ করে নিয়ে গিয়েছে। লুঠ হওয়া সোনার পরিমাণ প্রচুর। ১১৬ গ্রাম সোনার ৭টি বাট, ৭৪৩গ্রাম সোনার একটি বাট চুরি গিয়েছে বলে জানান। পুলিশকে নীতীশ জানান, দুষ্কৃতীদের বাধা দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু সজোরে তাঁর মাথায় আঘাত করে দুষ্কৃতীরা।’ 

কিন্তু নীতিশকে এই ঘটনা নিয়ে বিশদে আরও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। দীর্ঘ জেরায় তাঁর কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আর তখনই তদন্তকারীদের সামনে ভেঙে পরে অভিযুক্ত। স্বীকার করে সেই সোনা লুঠ করেছে। আর এই কাজে তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই নিতিন রায়। এর পর লুঠ হওয়া সোনা উদ্ধার করতে তল্লাশি চালায় পুলিশ। উল্টোডাঙা রেল আবাসনের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে সেই সোনা উদ্ধার করে তদন্তকারীরা। নীতীশ রায় এবং নিতিন রায়কে গ্রেফতার করেছে পুলিশ। 

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল