আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভবানীপুরের ব্যবসায়ীর বস্তাবন্দি দেহ উদ্ধার নিমতায়

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ঘটল হারহিম করা ঘটনা। নিখোঁজ ব্যবসায়ীর বস্তাবন্দি দেহ উদ্ধার হল একটি বাড়ির জলের ট্যাঙ্কের পাশ থেকে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায়। জানা গিয়েছে, বিগত বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী। এরপরেই শুরু হয় তল্লাশি। পুলিশ জানিয়েছে, তল্লাশি করতেই একটি বাড়ির জলের ট্যাঙ্কের পাশ বস্তাবন্দি করে পুঁতে  রাখা হয়েছিল ব্যবসায়ীর দেহ।  শুধু তাই নয় যেখানে রাখা হয়েছিল ব্যবসায়ীর দেহ তার ওপর তুলে দেওয়া হয়েছিল পাঁচিল।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যবসায়িক শত্রুতার জেরেই এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, যে বাড়ি থেকে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় তার মালিক ছিল পরিচিত। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ব্যবসায়িক অংশীদার অনির্বাণ গুপ্তকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। এছাড়াও একজনকে  গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত ওই ব্যবসায়ীর ভবানিপুরের বাসিন্দা ভবো  লাহানি। অভিযুক্তের সঙ্গে তার ওষুধের ব্যবসা ছিল। মৃত ব্যবসায়ীর পরিবারের তরফে জানান হয়েছে, গত সোমবার মিটিং আছে বলে বাড়ি থেকে বের হন ভবো । তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। রাতে বাড়ি না ফিরতেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে আসে ভাবিয়ার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি। অবশেষে বুধবার তার দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে,  বালিগঞ্জ থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ এই পুরো ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

ভোটের আগে জরুরি বৈঠক ডাকলেন কলকাতার পুলিশ কমিশনার

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ