কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: মিলন মেলা প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার (৬ অগস্ট) কলকাতা টেক্সটাইল কনক্লেভ-এর অনুষ্ঠানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই দিয়েছেন বড় সুখবর। পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে করেছেন গুরুত্বপূর্ণ মন্তব্য। তাঁর দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বিশেষ আগ্রহ রয়েছে বাংলার দুটি গুরুত্বপূর্ণ শিল্পকে ঘিরে। এই দুই ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে কেন্দ্রের তরফে বড় ধরনের উদ্যোগ ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কলকাতা আসার কথা জানিয়েছেন।  

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন দিল্লিতে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে শিল্প নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও গতিশীল করতে চা শিল্প এবং চামড়া শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই দুই শিল্পের উন্নয়ন হলে বিপুল কর্মসংস্থান তৈরি হবে এবং রাজ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তাঁর দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই দুই শিল্পের সম্ভাবনা নিয়ে অত্যন্ত আগ্রহী এবং সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে।

আরও পড়ুন: শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কলকাতা আসার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্মলা সীতারামণের সঙ্গে আমার কথা হয়েছে। দুটো বিষয়ে বাংলায় তাঁর আগ্রহ আছে। এক চা, চা শ্রমিক এবং চা শিল্প-এর উন্নতি এবং তাদের জন্য কাজ করতে চান। আর বাংলার বস্ত্র শিল্প-এর জন্য তিনি কাজ করতে চান। তিনি নিজে আমাকে জানিয়েছেন নদিয়া, ফুলিয়া, শান্তিপুরে যে তাঁত শিল্প রয়েছে, দরকারে তার উন্নতি করা হবে৷ অসাধারণ শিল্প। আগামী ২৪ থেকে ২৮ তারিখের মধ্যে রাজ্যে আসবেন নির্মলা সীতারমণ। সেখানে আপনাদের কয়েকজনের সঙ্গে মিটিং করিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে আগামীদিনে বস্ত্রশিল্প এর উন্নয়নে কেন্দ্রের সবসময় সবরকম সহযোগিতা পাওয়া যায়।’ 

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও