দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

NBSTC’র চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ল, বাস বাড়াচ্ছে WBTC

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা North Bengal State Transport Corporation যাকে অনেকেই NBSTC বলে চেনেন, এবার সেই নিগমের অধীনে চুক্তিভিত্তিক প্রায় ৮০০ কর্মীকে নির্দিষ্ট স্ল্যাব অনুসারে ভাতা ও সেই সঙ্গে তিন শতাংশ করে বার্ষিক ভাতা বৃদ্ধি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নিগমের প্রায় ৮০০ চুক্তিভিত্তিক কর্মীকে বার্ষিক ৩ শতাংশ করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। এঁদের নির্দিষ্ট স্ল্যাব অনুসারে বেতন আগেই বৃদ্ধি করা হয়েছিল। একই সঙ্গে সামনে এসেছে যে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা Calcutta State Transport Corporation যাকে অনেকেই CSTC নামে চেনেন, সেই নিগমের ৭৫ বছর উপলক্ষে কলকাতা ও শহরতলির বুকে আরও বেশি সংখ্যক AC E-Bus চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই বাস চালাবে WBTC। 

আরও পড়ুন বাংলায় চালু ‘শিল্পের সমাধানে’ কর্মসূচী, চলবে ১৮ অগাস্ট পর্যন্ত

কলকাতা শহরের ইতিহাসে ১৯২০ সালে প্রথম বাস পরিষেবা চালু হয়েছিল। তবে ১৯৪৮ সালের ৩১ জুলাই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ State Transport Service গঠিত হয়েছিল। এই সংস্থাই পরে CSTC হিসেবে আত্মপ্রকাশ করে ১৯৬০ সালের ১৫ জুন। তারপর ধীরে ধীরে CSTC শহরের গণ্ডি পেরিয়ে চালু করে দূরপাল্লার বাস পরিষেবা। ১৯৬৮ সালের ১৪ এপ্রিল কলকাতা-দীঘা রুট চালু হয়। ২০১৪ সালে CSTC’র সার্বিক পরিচালন পদ্ধতিতে বদল আনা হয়। বর্তমানে কলকাতা মেট্রোপলিটন এলাকার প্রধান সরকারি পরিবহণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এই সংস্থা। ২৬ মে ২০১৪ সালে CSTC-ই প্রথম AC Bus চালু করে। আধুনিক গণপরিবহণ ব্যবস্থায় যাবতীয় উপকরণ এখন CSTC’র বাসগুলিতে মিলছে, যার মধ্যে রয়েছে, Automatic Ticket Vending Machine, Vehicle Tracking System ইত্যাদি। উল্লেখ্য, এখন কিন্তু CSTC বলে কিছু নেই। CSTC, CTC আর WBSTC মিলিয়ে এখন একটাই নিগম গড়ে তোলা হয়েছে যার নাম WBTC। 

আরও পড়ুন মোদির ভারতে কেন্দ্রীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়ার হিড়িক অনগ্রসরদের

২০১৯ সালে CSTC বাংলায় গণপরিবহণে একপ্রকার বিপ্লব আনে। বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাবের কথা মাথায় রেখে পরিবেশ-বান্ধব জ্বালানির বাস নিয়ে আসে তারা। চালু হয় ইলেকট্রিক এসি বাস বা AC E-Bus। যদিও এই পরিবর্তনের মধ্যমণি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনিই কলকাতা এবং শহরতলির পাশাপাশি রাজ্যের অনান্য এলাকাতে পরিবেশ-বান্ধব ইলেকট্রিক এসি বাস চালানোর পথ বেছে নিয়েছিলেন। এখন সারা দেশের মধ্যে কলকাতাতেই সব থেকে বেশি AC E-Bus চলে। এবার আগামী দিনে কলকাতা ও শহরতলির বুকে সর্বোচ্চ সংখ্যার AC E-Bus চালিয়ে পরিবেশ সচেতনতায় নজির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে WBTC। ধাপে ধাপে কলকাতা ও শহরলির রুটে ১২০০ AC E-Bus নামাতে চলেছে তাঁরা।

(https://7ziphelp.com)

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ