আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের দুই বছর পূর্তিতে রাজ্যজুড়ে পালিত হল দুই মিনিটের নীরবতা। রবিবার (৯ অগস্ট) অর্থাৎ আজ সকালে রাজ্যের বিভিন্ন স্বাস্থকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরকারি উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। প্রদীপ জ্বালিয়ে নিহত চিকিৎসককে শ্রদ্ধাও জানানো হয়। ২০২৪ সালের ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসে। ঘটনাটি দ্রুত গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তেও। দু’বছরে অনেক কিছু ঘটে গিয়েছে রাজ্যে। তবে আগের সরকারের সময়ে নিহত চিকিৎসককে স্মরণ করে সরকারি ভাবে কোনও কর্মসূচি হয়নি বলে দাবি করা হয়েছে। ক্ষমতার পরিবর্তনের পর এ বারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে স্মরণ কর্মসূচি নেওয়া হল।

গতকাল শনিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পরই তিনি আরজি করের নির্যাতিতাকে স্মরণ করে সরকারি কর্মসূচির কথা জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, রবিবার সকাল ১১টায় রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও প্রতিষ্ঠানে দুই মিনিট নীরবতা পালন করতে হবে। তার আগে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর কথাও বলা হয়। সেই নির্দেশ মেনেই আরজি কর-সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মসূচি পালিত হয়। এদিন আরজি কর মেডিক্যাল কলেজে উপস্থিত ছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। আরজি কর-কাণ্ডের পর থেকেই আন্দোলনের পক্ষে সরব ছিলেন তিনি। ‘রাত দখল’ কর্মসূচিতেও সমর্থন জানিয়েছিলেন শান্তনু।

আরও পড়ুন: শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

দলের অন্দরেও তাঁর অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁর স্ত্রীকেও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতির অভিযোগও তুলেছিলেন শান্তনু। রবিবার নিহত চিকিৎসককে স্মরণ করার পর ফের তদন্ত নিয়ে মুখ খোলেন তিনি। মামলাটি নতুন করে গুরুত্ব দিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান শান্তনু। তাঁর দাবি, তথ্যপ্রমাণ নষ্টের সঙ্গে যাঁদের যোগ রয়েছে, তাঁদেরও তদন্তের আওতায় আনতে হবে। মামলার তদন্ত দ্রুত শেষ করার দাবিও উঠেছে চিকিৎসক মহলে। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানানো হয়েছে। যাতে ভবিষ্যতে আরজি করের মতো ঘটনা ফের না ঘটে, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। রবিবার পানিহাটিতেও নিহত চিকিৎসকের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লোকসংস্কৃতি ভবনে আয়োজিত এই কর্মসূচিতে নিহত চিকিৎসকের পরিবারের সদস্যেরা উপস্থিত থাকবেন। তাঁর নামে তৈরি ট্রাস্টের উদ্যোগেই অনুষ্ঠানটি হচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। ওই ট্রাস্টের ভবিষ্যৎ কর্মসূচি এবং কাজের পরিকল্পনা নিয়েও অনুষ্ঠানে বিস্তারিত বার্তা মিলতে পারে।

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অহংকারই কেরিয়ার ধ্বংস করেছে রাজেশ খান্নার’, কিংবদন্তির সঙ্গে কাজ করার ভয়ঙ্কর অভিজ্ঞতা তেজ সাপ্রুর

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

ছুটির দুপুরে মেনুতে আনুন নতুন চমক, সহজ উপকরণে বানিয়ে নিন ‘মাটন যেমন তেমন’

বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

২০১৬ থেকে তরুণী অভিনেত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার পরিচালক শাকিল নুরানি

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

আরজিকর ঘটনার ২ বছর, নির্যাতিতার স্মরণে ২ মিনিট নীরবতা পালন সব সরকারি হাসপাতালে

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের