বাংলাদেশি জঙ্গিদের আধার কার্ড নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে UIDAI কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঁচ বাংলাদেশি জঙ্গিকে নিয়ে কালঘাম ছুটেছিল কলকাতা পুলিশের এসটিএফ-এর। মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার বিচারপতি জয়মাল্য বাগচীর নির্দেশে স্বস্তি পেল এসটিএফ।

সম্প্রতি পাঁচ বাংলাদেশি ফেরার জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাঁদের মধ্যে কেউ নাশকতায় যুক্ত রয়েছেন। কারোর বিরুদ্ধে বাংলাদেশে ফাঁসির নির্দেশ রয়েছে।সীমান্তে পেরিয়ে তাঁরা ঢুকে পড়ে ভারতে। এখানে তাঁরা আধার কার্ড সহ একাধিক জাল নথি তৈরি করে। সেই আধার কার্ড কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে। কিভাবে জঙ্গিরা আধার কার্ড তৈরি করল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ। এই বিষয়ে আধার কার্ড কর্তৃপক্ষ ইউআইডিএআই (UIDAI) কোন তথ্য দিচ্ছেনা বলে অভিযোগ এসটিএফ-এর।

ফলে মঙ্গলবার শুনানির দিন আধার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। কোন নথির ভিত্তিতে জঙ্গিরা আধার কার্ড পেল তাও জানাতে পারেনি ইউআইডিএআই(UIDAI)। আধার কার্ড কর্তৃপক্ষের উদ্দেশে বিচারপতি সেনগুপ্তের নির্দেশ, ‘যত দ্রুত সম্ভব কলকাতা পুলিশকে ওইসব নথিসহ বিস্তারিত তথ্য দিতে হবে আধার কার্ড কর্তৃপক্ষ UIDAI-কে।’

প্রসঙ্গত, সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে বাংলায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি এভাবে জঙ্গিদের আধার কার্ড তৈরি হয়ে গেলে বাংলা একদিন সন্ত্রাসীদের নৈরাজ্যে পরিণত হবে বলে প্রশ্ন ওয়াকিবহাল মহলের। এক্ষেত্রে এসটিএফ-এর ভূমিকা অতুলনীয়। নিরাপত্তা রক্ষার্থে সর্বত্রই তাঁরা উদ্যোগ নিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।    

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডকে জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?