বাংলায় বাল্যবিবাহ ঠেকাতে মাঠে নামছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

পঞ্চায়েত দফতর ও UNICEF’র উদ্যোগে বাংলার গ্রামে গ্রামে বাল্য বিবাহ ঠেকাতে এবার এক অভিনব কর্মসূচী নেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত দফতর(Panchayat Department) ও UNICEF’র উদ্যোগে বাংলার(Bengal) গ্রামে গ্রামে বাল্য বিবাহ(Child Marriage) ঠেকাতে এবার এক অভিনব কর্মসূচী নেওয়া হচ্ছে। বাল্যবিবাহ রোধে এবার মাঠে নামানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর(Selfhelp Groups) মহিলাদের। নামের তালিকা তৈরি করে তাঁরা নিজস্ব এলাকায় এব্যাপারে নজর রাখবেন। এই কাজে যুক্ত করা হবে প্রায় ৪০ হাজার মহিলাকে(Women)। পরীক্ষামূলকভাবে তা রাজ্যের বিভিন্ন জেলার কয়েকটি বাছাই করা এলাকায় কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। পরবর্তীকালে তার পরিধি বাড়ানো হবে। ১১০টি গ্রাম পঞ্চায়েতের সঙ্ঘ সমবায় সমিতির অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই কাজে ব্যবহার করা হবে। তাঁদের কীভাবে এই কাজ করতে হবে, তা নিয়ে একপ্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে খবর। বাংলায় একেকটি সঙ্ঘের অধীনে সাধারণত ২৫০টি করে গোষ্ঠী থাকে। এর ফলে গ্রামবাংলার বড় অংশই এই মহিলাদের নজরদারির আওতায় আসবে।

আরও পড়ুন বিজেপির মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে হাওড়ার বন্দুকধারী

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হল শিশুবান্ধব সঙ্ঘ তৈরি করা। তার জন্য ঘর থেকেই এই অভিযান শুরু করতে চাইছে প্রশাসন। একেকজন মহিলা প্রথমে নিজের পরিবার, আত্মীয়স্বজনদের ব্যাপারে খোঁজখবর নেবেন। পাশাপাশি আশপাশের বাড়ির কেউ নাবালিকার বিয়ে দেওয়ার তোড়জোড় করছে কি না, সেদিকেও নজর রাখবেন তাঁরা। এর ফলে কিছুটা হলেও বাল্যবিবাহ কমানো যাবে। পরিসংখ্যান বলছে, রাজ্যে এখন বাল্যবিবাহের হার প্রায় ৪১ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় এই প্রবণতা বেশি। এই কাজের জন্য সঙ্ঘগুলিকে রেজিস্টার খাতা দেওয়া হয়েছে। এলাকায় ১০ থেকে ১৮ বছর বয়সি কতজন মেয়ে রয়েছে, তাদের নাম তাতে তুলতে হবে। কতজন স্কুলে যাচ্ছে, কতজন অবিবাহিত ইত্যাদি তথ্যও নথিভুক্ত করতে হবে। প্রতি মাসে এ নিয়ে বৈঠক হবে। কোথায় কতটা অগ্রগতি হল, তার পর্যালোচনা করবে জেলাগুলি। যে সব সঙ্ঘকে মডেল হিসেবে ঠিক করা হয়েছে, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের ২৭টি, উত্তর ২৪ পরগনার ১১টি, মুর্শিদাবাদ ও বাঁকুড়ার ৫টি করে।

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী