স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাধু ও সন্তদের সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে সিমলা স্ট্রিটে পৌঁছে গিয়েছেন তিনি। স্বামীজির জন্মভিটেতে ঢুকেই সেখানে স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে এক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সকল সাধু, সন্তদের নিয়ে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে সাধু, সন্ত, মহারাজ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরাই এই বৈঠকে ডাক পেয়েছেন। রাজনৈতিক কোনও নেতৃত্বকে আলাদা করে আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্রের খবর, সকল আধ্যাত্মিক ব্যক্তিত্ব এদিন স্বামীজির বাড়িতে হাজির হয়েছেন। আধ্যাত্মিক বিভিন্ন সংগঠনের সঙ্গে তার আলোচনা রয়েছে। এই বৈঠকে হাজির রয়েছেন বেলুড় মঠের মহারাজ, দক্ষিণেশ্বরের ট্রাস্টের প্রধান, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও রয়েছেন। জানা গিয়েছে, হিন্দু সমস্ত পুঁথি সংরক্ষণ করা নিয়ে কথা হয়েছে। শনিবার কলকাতায় পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকাল থেকেই ছিল তাঁর ঠাসা কর্মসূচি। রাজারহাটে সিএফএসএল ল্যাবের উদ্বোধন করেছেন তিনি। তারপরেই চলে গিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখান থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর কথায় উঠে এসেছ আরজিকর প্রসঙ্গ থেকে সন্দেশখালি ও মু্র্শিদাবাদের কথা। অপারেশন সিঁদুরের কথাও এদিন বলেছেন তিনি। তাঁর কথায়, গুলির জবাব গোলায় দেবে মোদি সরকার।

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তাঁর পূর্ব পরিকল্পিত কর্মসূচি সিমলা স্ট্রিটে হাজির হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই আধ্যাত্মিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করছেন তিনি। সকলেই ওই বৈঠকে যোগ দিয়েছেন। এই বৈঠক শেষেই দিল্লি ফিরবেন তিনি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা