গড়িয়াতে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী, পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি : নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি আবাসনে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী। রবিবার ওই আবাসনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনার সময় পাশের ঘরে ঘুমিয়ে ছিল ওই দম্পতির আট বছরের অসুস্থ ছেলে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। জানা গিয়েছে ওই মৃতা গৃহবধুর নাম এনাক্ষী দাস(Enakhi Das)। স্বামীর নাম সৌমিক দাস(Soumick Das)। পেশায় স্বামী অধ্যাপক(Professoar)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দম্পতি প্রায় চার বছর আগে সন্তানকে নিয়েও আবাসনে বসবাস শুরু করে। প্রতিবেশীদের সঙ্গে তাদের মেলামেশা অনেকটাই কম ছিল।

ওই ফ্ল্যাটের কাজের মহিলা রিংকু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শনিবার রাত আটটা নাগাদ গৃহবধূকে ফোনে না পেয়ে রবিবার সকালে ফ্ল্যাটে আসে সে। বারবার ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের কাছ থেকে চাবি নিয়ে ওই পরিচারিকা উপরে ওঠে দরজায় হাত দিতেই দরজাটি খুলে যায়। ভিতরে ঢুকে ওই পরিচারিকা দেখেন ছেলে অন্য ঘরে ঘুমিয়ে রয়েছে। পাশের ঘরে মশারি টাঙানো বিছানায় গৃহবধূর নিথর দেহ পড়ে আছে। স্বামী সৌমিক দাসের কোন খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক গোলমাল এর জেরে ওই অধ্যাপক স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে গিয়েছে।

তবে কেন এই খুন তার সূত্র খুঁজছে পুলিশ। পলাতক অধ্যাপক এর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করছে পুলিশ।ঘটনার পর প্রতিবেশীদের ডাকা হয় এবং আবাসনের বাসিন্দারাই খবর দেন নরেন্দ্রপুর থানায়(Narendra P.S.)। পুলিশ এসে দেহ উদ্ধার করে। কিছু দূরেই থাকতেন মৃতার বাবা-মা, তাঁদেরও খবর দেওয়া হয়।দেহটি উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে(Sonarpur Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। কীভাবে মৃত্যু হল, তা রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা