চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাটুলিতে মহিলার রহস্যমৃত্যু, ঝিল থেকে উদ্ধার দেহ

নিজস্ব প্রতিনিধি: পাটুলিতে এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে পাটুলি ঝিল থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকার বৈষ্ণবঘাটাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মিতা মুখার্জি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত  শুরু করেছে পাটুলি থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ঝিলের মধ্যে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন কয়েকজন ব্যক্তি। এরপরই ঘটনাস্থলে জড়ো হন আরও অনেকে। খবর দেওয়া হয় পাটুলি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার পুলিশ। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত মহিলার পরিবারের দাবি, প্রাতঃভ্রমণের কথা বলে বাড়ি থেকে বের হন মহিলা। তারপর এমন ঘটনা। কী ভাবে ওই মহিলার মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, সকাল থেকেই ওই মহিলার কোনও খোঁজ মিলছিল না। তারপরই ঝিলের জলে দেহ ভেসে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। কিন্তু কী ভাবে মৃত্যু হল ওই প্রৌঢ়ার?  তা নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পৌঢ়ার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কী কারণে মৃত্যু তার সব দিক ভালো ভাবে খতিয়ে দেখতে মৃতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ জানিয়েছে,  দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

Published by:

Share Link:

More Releted News:

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ