বন্দে ভারতের ভাড়ায় Howrah থেকে NJP’র পথে যুবা এক্সপ্রেসে রাজ্যপাল সহ ক্ষুব্ধ যাত্রীরা

এদিন বন্দে ভারত এক্সপ্রেস করে মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপালের। ট্রেন বিভ্রাটের জেরে তাঁকেও আর পাঁচজন যাত্রীদের মতোই যেতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সংবাদের শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। এবার Howrah থেকে NJP’র উদ্দেশ্যে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটির জেরে সমস্যা তৈরি হয়। আর তার জেরে বন্দে ভারতের নিজস্ব রেকটি রওয়ানা দিতে পারেনি। পরিবর্তে যাত্রীদের জন্য পূর্ব রেলের তরফ থেকে যুবা এক্সপ্রেসের(Yuva Express) রেক দেওয়া হয়। সেই রেকটি সম্পূর্ণ এসি রেক হলেও সেখানে বন্দে ভারতের মানের পরিষেবা না পাওয়ায় হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভের ছবি ধরা পড়ল শুক্রবার সকালে। ঘটনাচক্রে এদিন বন্দে ভারত এক্সপ্রেস করে মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Anand Bose)। ট্রেন বিভ্রাটের জেরে তাঁকেও সেই যুবা এক্সপ্রেসের আর পাঁচজন যাত্রীদের মতোই হাওড়া থেকে মালদার(Malda) পথে যেতে দেখা যায়।

বুধবার মিজ়োরামে সেতু বিপর্যয়ে মালদা জেলার ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সব শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতেই রাজ্যপাল বোস মালদায় যাচ্ছেন বলে খবর মিলেছে রাজভবন সূত্রে। কিন্তু তাঁর সেই যাত্রার শুরুতেই এদিন বিভ্রাট ঘটল। তবে রাজ্যপাল এই বিভ্রাটের দরুণ ক্ষুব্ধ না হলেও যাত্রীরা মারাত্মক ক্ষুব্ধ হন। তাঁদের ক্ষোভ, বন্দে ভারতের ভাড়া স্পেশ্যাল প্রিমিয়াম ট্রেনের সমান। তা সত্ত্বেও কেন তাঁদের সাধারণ আইসিএফ কোচের ট্রেনে করে গন্তব্যে পাঠানো হচ্ছে? কার্যত সেই প্রশ্ন তুলে হাওড়া স্টেশনেই তুমুল বিক্ষোভ দেখান যাত্রীরা। এমনকি অভিযোগ উঠেছে, এই ট্রেনে ছিল না জলও। একাধিক বগিতে কাজ করছিল না শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। তবুও তার মধ্যেই প্রায় ১ ঘণ্টা পর হাওড়া থেকে এনজেপি’র পথে রওয়ানা দেয় যুবা এক্সপ্রেস।

যদিও জানা গিয়েছে, বন্দে ভারতের বেশিরভাগ যাত্রী এই ট্রেনে উঠলেও, সব যাত্রীই ওঠেননি যুবা এক্সপ্রেসে। অনেকেই তাঁদের যাত্রা বাতিল করেন। এই ঘটনার জেরে রেলের তরফে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তার সঙ্গে তাঁরা কোনওভাবেই আপোষ করবেন না। যেহেতু বন্দে ভারত এক্সপ্রেসের নিজস্ব রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে তাই সেই ট্রেন চালানো যাচ্ছে না। স্পেশাল ট্রেনেও দেওয়া হবে একই খাবার। বন্দে ভারতের গতিতেই ট্রেন চালিয়ে যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে