Under Water Drone কিনছে কলকাতা পুলিশ

জলের নীচে এই ড্রোন অবশ্য আদতে Remote Operated Vehicle বা ROV। কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েলের নির্দেশেই এই ROV কেনার সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুনের পর খাল, বিল, জলাজমি বা নদীতে লাশ গুম করার দিন কলকাতা পুলিশ(Kolkata Police) এলাকায় বোধহয় এবার শেষ হতে চলল। দীর্ঘদিন ধরেই অপরাধীদের প্রবণতা রয়েছে খুন করে দেহ জলে ডুবিয়ে তা লোপাট করে দেওয়ার চেষ্টা করা। সেই সব ক্ষেত্রে ডুবুরি নামিয়ে জলের নীচে দেহ খুঁজতে বিস্তর কালঘাম ছোটাতে হয় উর্দিধারীদের। পাশাপাশি নদীতে বা জলাশয়ে কেউ ডুবে গেলে বা কোনও দুর্ঘটনা ঘটলে দ্রুত দেহ অনুসন্ধানের কাজেও সমস্যায় পড়তে হয় উদ্ধারকারীদের। এবার সেই সব সমস্যার সমাধানের জন্য কলকাতা পুলিশ Under Water Drone কিনতে চলেছে, যা জলের ৩৩০ ফুট নীচে পর্যন্ত পৌঁছে ছবি আর ভিডিও তুলতে পারবে। জলের নীচে এই ড্রোন অবশ্য আদতে Remote Operated Vehicle বা ROV। কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েলের(Vineet Goyel) নির্দেশেই এই ROV কেনার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে লালবাজারে।

আরও পড়ুন শুরু পঞ্চায়েতের ভোট গণনা, এগিয়ে সেই তৃণমূলই

কিন্তু হঠাৎ করে কেন এমন ROV কেনার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ? জানা গিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে একটি ঘটনা। চলতি বছরের গত ৩ মার্চ ট্যাংরায় নৃশংস কায়দায় খুন হন ঝুন্নু রানা। প্রমাণ লোপাট করতেই, আততায়ী ঝুন্নুর দেহ একটি নীল রঙের ড্রামে ভরে সায়েন্স সিটির কাছে আম্বেদকর ব্রিজের নীচ দিয়ে বয়ে চলা খালে ফেলে দেয়। প্রথমে জানা না গেলেও, পরে নির্দিষ্ট অভিযোগ পেয়ে ১৬ মার্চ বিকেল থেকে ঝুন্নুর দেহের খোঁজে ওই খালে তল্লাশিতে নামে পুলিশ। এই তল্লাশি অভিযানে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি, স্পিডবোট, কলকাতা পুলিশের হাতে থাকা সাধারণ Drone সবই ব্যবহার করা হয়েছিল। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। আক্ষরিক অর্থেই, ঝুন্নু রানার দেহ উদ্ধার করতে কালঘাম ছুটে গিয়েছিল কলকাতা পুলিশের। একটা সময় গোয়েন্দা ধরেই নিয়েছিলেন, ঝুন্নুর দেহের হদিশ মিলবে না।

আরও পড়ুন বঙ্গ থেকে জুটবে না ৫টাও আসন, মেনেই নিলেন সুকান্ত

সেই মতো নিখোঁজ হওয়ার আগে ঝুন্নুকে যার সঙ্গে শেষবার দেখা গিয়েছিল, সিসিটিভি ফুটেজে তার গতিবিধিকে হাতিয়ার করেই মামলা সাজানোর প্রস্তুতিও শুরু হয়ে যায়। টানা পাঁচদিনের তল্লাশি শেষে ২১ মার্চ চৌবাগার কাছে ওই খাল থেকেই ড্রামবন্দি ঝুন্নুর দেহ উদ্ধার হয়। লালবাজারের সূত্রের দাবি, আগামী দিনে কলকাতায় এমন ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে দেহ উদ্ধারে যাতে নাকাল হতে না হয়, তার জন্যই এমন ড্রোন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, যাত্রীবাহী নৌকাডুবির মতো ঘটনা ঘটলেও এই ড্রোন ব্যবহার করা যাবে। তবে নোংরা-আবর্জনা আর কচুরিপানায় ভর্তি কলকাতার অধিকাংশ জলা-খাল এবং কর্দমাক্ত জলের হুগলি নদীতে এই ড্রোন কতটা কার্যকরী হবে, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে