থামলেন সুমিত্রা, মাতৃহারা ইন্দ্রাণী ও শ্রাবণী

মঙ্গল ভোরেই চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। রেখে গেলেন তাঁর গলায় গাওয়া বেশ কিছু স্মরণীয় গান।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই নক্ষত্রপতন। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন(Sumitra Sen)। মাতৃহারা হলেন তাঁর দুই গায়িকা কন্যা ইন্দ্রাণী সেন(Indrani Sen) ও শ্রাবণি সেন(Shrabani Sen)। বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত(Rabindra Sangeet) শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত বছর ২১ শে ডিসেম্বর তাঁর নিউমোনিয়া ধরা পড়েছিল। তার জেরে ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল শিল্পীর। সোমবার রাতেই বাড়িতে ফিরিয়ে আনা হয় শিল্পীকে। বাড়ি থেকেই শিল্পীর চিকিৎসা চলবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরিবারের তরফে। কিন্তু, মঙ্গলবার ভোর চারটে নাগাদ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন সুমিত্রা সেন। তার জেরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই শিল্পী।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন যেমন আধুনিক বাংলা গানের এক নক্ষত্র, ঠিক তেমনি তাঁর কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। মঙ্গলবার ভোরবেলা শ্রাবণী সেনই ফেসবুকে লেখেন, ‘আজ মা ভোরে চলে গেলেন।’ সুমিত্রা সেনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সঙ্গীত মহলে। সঙ্গীত পরিবারের সদস্যা সুমিত্রা সেন। তাঁর গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান ‘সখী ভাবনা কাহারে বলে’, ‘মধুর মধুর ধ্বনি বাজে’ আজও শ্রোতার কাছে অত্যন্ত প্রিয়। ২০১১ সালে রবীন্দ্রসদনের দায়িত্ব পেয়েছিলেন তিনি । লং প্লেইং রেকর্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গীতিনাট্য, নৃত্যনাট্যের গানে তাঁর মিষ্টি গলা শোনা গিয়েছে। এ বছর ৯০ বছরে পা দেওয়ার কথা ছিল সুমিত্রার। সুচিত্রা সেনের লিপে তাঁর রবীন্দ্রসংগীত অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ‘মেঘ বলেছে যাব যাব’, ‘বিপদে মরে রক্ষা করো’, ‘ঘরেতে ভ্রমর এল’, ‘রাঙিয়ে দিয়ে যাও’-এর মতো রবীন্দ্রসংগীতগুলি তাঁর কণ্ঠে চিরস্মরণীয়। পাশাপাশি ‘শাপমোচন’, ‘মায়ার খেলা’ নৃত্যনাট্যের গানও শোনা গিয়েছে এই প্রখ্যাত শিল্পীর গলায়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সংগীতজগৎ। ইতিমধ্যেই অসংখ্যা অনুরাগী এবং সংগীতজগতের বহু মানুষ সুমিত্রা সেনের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন ।

সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকবার্তায় লিখেছেন, ‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসাবে তিনি অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। পশ্চিমবঙ্গ  সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’  প্রদান করে। সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড়  সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও  অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩