লাল রঙের শাড়ি পড়ে কালীঘাট মন্দিরে পূজা দিলেন বিদ্যা বালান

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে । পুজো মুডে চলে গিয়েছে কলকাতা । মহালয়া থেকেই শুরু হয়ে গেল উৎসবের সূচনা । বিশেষ দিনটি অনেকেই শুরু করেন মন্দিরে পুজো দিয়ে । তাই শনিবার সকাল থেকেই কালীঘাট মন্দিরে ছিল ব্যাপক ভিড় । ভোর থেকেই লাইন দিয়ে পুজো দিচ্ছেন ভক্তরা । আর এই ভিড়ের মাঝে হটাৎ দেখা গেল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে(Vidya Balan) ।

যাঁর সঙ্গে কলকাতার যেন আলাদাই একটা যোগসূত্র রয়েছে । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যা বালান জানান , শুক্রবারই শহরে এসেছেন তিনি । আর শনিবার সকাল সকাল পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে(Kalighat Remple) । মায়ের পুজো দিলেন ‘কাহানি’-র নায়িকা ।

এদিন, বিদ্যা বালানকে দেখা গেল একেবারে বাঙালি সাজে । পরনে ছিল লাল শাড়ি, চুল তুলে খোঁপা করা । কপালে লাল টিপ, কানে দুল। হাতে পুজোর ডালা নিয়ে খালি পায়ে মন্দিরে পৌঁছতেই, তাঁকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সাধারণ মানুষজন । শহরে বেশ কয়েকটি পূজোর উদ্বোধনে এই বলিউড অভিনেত্রীর থাকার কথা। এদিন কালীঘাট মন্দির চত্বরে বলিউড অভিনেত্রীকে ঘিরে কলকাতা পুলিশের ছিল কড়া নজরদারি।শনিবার কালীঘাট মন্দিরের লাল শাড়ি পড়ে পূজা দিতে গিয়ে ফ্যানেদের আবদার মেনে মন্দির চত্বরে দাঁড়িয়ে সেলফি তুললেন বিদ্যা বালান।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর