রাজ্যের ‘উৎসশ্রী’ পোর্টাল পেল স্কচ সিলভার পুরস্কার

রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য তৈরি হওয়া ‘উৎসশ্রী’ পোর্টালের জন্য মিলল স্কচ সিলভার পুরস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যের মুকুটে নতুন পালক। রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলির (Teacher Transfer) জন্য তৈরি হওয়া ‘উৎসশ্রী’ (Utsashree) পোর্টালের জন্য মিলল স্কচ (SKOCH) সিলভার পুরস্কার। বাংলার ঝুলিতে নতুন পুরস্কার আসায় খুশি স্কুল শিক্ষা দফতর।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগেই এই পোর্টালটি চালু করে শিক্ষা দফতর। মূলত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদলি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও দ্রুত বদলির প্রক্রিয়া সম্পন্ন করতে ২০২১ সালে ২ অগাস্ট উৎসশ্রী (Utsashree) পোর্টাল চালু করা হয়েছিল। ইতিমধ্যে এই পোর্টালের মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের মিউচ্যুয়াল, জেনারেল ও স্পেশাল গ্রাউন্ডে বদলি (Teacher Transfer)  হয়েছে। সবমিলিয়ে ৩০ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা এই পোর্টালের মাধ্যমে সুফল পেয়েছেন।

প্রসঙ্গত রাজ্য সরকার এই পোর্টালটি যখন চালু করে সেই সময় এর উপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল। যেমন কেউ ৫ বছর চাকরি করার পর তবে বদলির জন্য আবেদন করতে পারবেন। একবার বদলি (Teacher Transfer)  হওয়ার পর পরবর্তী ৫ বছরের আগে ফের বদলির জন্য আবেদন করা যাবে না। কোনও শিক্ষক যদি একবার বদলি (Teacher Transfer) হওয়ার সুযোগ পেয়ে তা গ্রহণ না করে থাকেন, তাহলে তিনি আর সুযোগ পাবেন না। এই রকম নানান শর্ত দেওয়া হয়েছিল। সেসব সত্ত্বেও এই পোর্টালের মাধ্যমে সুবিধা পেয়েছেন প্রায় ৩০ হাজার শিক্ষক শিক্ষিকা। এই পোর্টাল চালু হওয়ার পর থেকে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?