শরীরে ওমিক্রন বাসা বেঁধেছে কিনা জানতে নতুন পরীক্ষা চালু রাজ্যের

জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার খরচ এবং সময় দুটোই বেশি। তাই এবার নতুন পদ্ধতিতে করোনা পরীক্ষা করে ওমিক্রন চিহ্নিত করার বিষয়ে উদ্যোগী হল স্বাস্থ্য ভবন

Share:

নিজস্ব প্রতিনিধি: করনার সবচেয়ে ভয়ানক স্ট্রেন ওমিক্রন শরীরে বাসা বেঁধেছে কিনা জানতে এতদিন জিনোম সিকেয়োন্সিং (Genom Sequencing) পরীক্ষা করা হতো। যার ফলাফল জানতে বেশ কিছুটা সময় লেগে যায়। এবার রাজ্যের স্বাস্থ্য দফতর ওমিক্রন চিহ্নিত করতে নতুন এক পরীক্ষা চালু করতে চলেছে। শরীরে ওমিক্রন সংক্রমণ হয়েছে কিনা জানতে ‘এস জিন RT-PCR’ পরীক্ষা চালু করতে চলেছে স্বাস্থ্য দফতর। প্রথমে কলকাতায়, এবং পরে ধাপে ধাপে জেলাগুলিতেও এই পরীক্ষা চালু করা হবে। এর ফলে দ্রুততার সঙ্গে ওমিক্রনের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আগেই সতর্ক করেছিল করোনার নয়া প্রজাতি ওমিক্রন আরও বেশি সংক্রমক। দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। অপরদিকে কলকাতাতেও বাড়ছে পজিটিভিটি রেট। এই পরিস্থিতির মোকাবিলায় ভাইরাল লোড বা সিটি ভ্যালু ৩০ বা তার কম হলেই সেই রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার খরচ এবং সময় দুটোই বেশি। তাই এবার নতুন পদ্ধতিতে করোনা পরীক্ষা করে ওমিক্রন চিহ্নিত করার বিষয়ে উদ্যোগী হল স্বাস্থ্য ভবন। রাজ্য়ের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী জানিয়েছেন, আসন্ন বড়দিন এবং বর্ষবরণের উৎসবের কথা মাথায় রেখেই নতুন ব্য়বস্থা চালু করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকলে তবেই জমায়েত করুন। দ্বিস্তরীয় মাস্ক ব্যবহার করুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। আনন্দ করুন, তবে সতর্কতা বজায় রেখে। এমনটাই আর্জি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর