করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য

করোনা সংক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য় দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। এই বিষয়ে একটি কমিটি গঠন করেছে বিপর্যয় মোকাবিলা দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য় দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। এই বিষয়ে একটি কমিটি গঠন করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। সূত্রের খবর, এই বিষয়ে পরামর্শ চেয়ে রাজ্যের অর্থ, স্বাস্থ্য, কলকাতা পুরসভা-সহ সংশ্লিষ্ট সমস্ত দফতরে চিঠি দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এটা কীভাবে শুরু করা যায় বা কোন প্রক্রিয়ায় অর্থ সাহায্য় করা হবে সেটা খতিয়ে দেখবে এই উচ্চ পর্যায়ের কমিটি।

দফতর সূত্রে জানা যাচ্ছে, অর্থ দফতরের ছাড়পত্র এলেই এই প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু করে দেওয়া হবে। উল্লেখ্য, করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নির্দেশে এও বলেছিল, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যে ১৯,৩৭৬ জন করোনায় মারা গিয়েছেন। তাঁদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা থেকে শুরু করে, ক্ষতিপূরণ প্রাপকদের চিহ্নিত করা সব কিছুই খতিয়ে দেখা হবে। তাই সংশ্লীষ্ট সমস্ত বিভাগ ও দফতরকেই চিঠি দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। পাশাপাশি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। এখন দেখার কত দ্রুত ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়। 

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক