তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা! দুর্যোগ চলবে কতদিন?

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।অন্যদিকে রাজস্থান ও অসমে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। এদিকে বুধবার(১৯ ফেব্রুয়ারি)বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা। বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বধবার থেকেই। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ।  বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি।রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার  ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না।

আগামী শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামী শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে সম্ভাবনা রয়েছে অতি  বৃষ্টির। আগামী রবিবারও কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

তবে এরপর সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভবনাও কম রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিকে রাজ্যজুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিজ্ঞানীরা। আলু চাষিদের উপর আবহাওয়ার খারাপ প্রভাব পড়বে মনে করছেন তারা।

রাতের কলকাতায় ফের গুলির শব্দ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর