কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর পাঁচ দিনে শহরজুড়ে মণ্ডপে মণ্ডপে ঘোরার পরিকল্পনা করছেন? ভিড়ের রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর ঝক্কি এড়িয়ে এবার বাস, ট্রাম কিংবা জলপথে ঠাকুর দেখার সুযোগ মিলবে। দুর্গাপুজো উপলক্ষে কলকাতা ও আশেপাশের এলাকার দর্শনার্থীদের জন্য বিশেষ ‘পুজো পরিক্রমা’ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ পরিষেবা।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহণ মন্ত্রী অর্জুন সিং আনুষ্ঠানিক ভাবে ‘পুজো পরিক্রমা’-র বুকলেট প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBTC-র ম্যানেজিং ডিরেক্টর অভিষেক চৌরাসিয়া, IAS, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর প্রণবেশ মণ্ডল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ মজুমদার-সহ পরিবহণ দফতরের একাধিক আধিকারিক। পুজোর ভিড়ে দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ করতে একাধিক ধরনের পরিবহণ ব্যবস্থা রাখা হচ্ছে। WBTC-র পরিকল্পনায় রয়েছে নন-এসি এবং এসি বাস, CNG/AC বাস, ট্রাম এবং জলপথে বিশেষ পরিক্রমা। শুধু কলকাতার উত্তর ও দক্ষিণ অংশের মণ্ডপ নয়, শহরের বাইরের কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী পুজোকেও এই পরিষেবার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। বারাসত, হাওড়া-সহ বিভিন্ন জায়গা থেকেও বিশেষ পুজো পরিক্রমা পরিষেবা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে কলকাতার বাইরে থাকা দর্শনার্থীরাও নির্দিষ্ট পরিষেবার মাধ্যমে শহর ও সংলগ্ন এলাকার পুজো ঘুরে দেখার সুযোগ পাবেন। শুধু যাতায়াত ব্যবস্থা নয়, কয়েকটি বিশেষ পরিক্রমা পরিষেবায় যাত্রীদের জন্য জলখাবার এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও রাখা হচ্ছে। পুজোর সময়ে যানজট ও পার্কিংয়ের সমস্যা এড়িয়ে নিরাপদ এবং স্বচ্ছন্দে দর্শনার্থীদের মণ্ডপে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

কী কী থাকছে WBTC-র পুজো পরিক্রমায়?

সময়: ১৭ থেকে ২১ অক্টোবর ২০২৬

পরিবহণ: নন-এসি ও এসি বাস, CNG/AC বাস, ট্রাম এবং জলপথ

পরিষেবার এলাকা: কলকাতার উত্তর ও দক্ষিণের পাশাপাশি শহরের বাইরের কয়েকটি পুজো

বিশেষ রুট: বারাসত, হাওড়া-সহ বিভিন্ন এলাকা

যাত্রী পরিষেবা: কয়েকটি পরিক্রমায় জলখাবার ও অন্যান্য সুবিধা

বুকিং: নির্দিষ্ট রুট, সময়সূচি ও অনলাইন বুকিংয়ের তথ্য WBTC-র অনলাইন বুকিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে

এদিকে কলকাতা ও সংলগ্ন এলাকার যাতায়াতে জলপথকে আরও বেশি করে কাজে লাগানোর পরিকল্পনাও করছে পরিবহণ দফতর। মুম্বইয়ের ধাঁচে জলপথকে শহরের পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যায় কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক সমীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল