দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে শুরু করে হরিয়ানা, উত্তরপ্রদেশের শাহজাহানপুর ও সুলতানপুর, বিহারের গয়া, পশ্চিমবঙ্গের বাঁকুড়া হয়ে পূর্ব দিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিনবঙ্গেও বাড়ছে সতর্কতা। ৬ অগাস্ট থেকে  দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকটি জায়গায় বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দুপুরের বৃষ্টির পর রাত থেকে আবহাওয়ার দুর্যোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ