স্বস্তির ঝড় বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়, সতর্কতা জারি হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝড় বৃষ্টির কারণে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। তার জেরেই খানিকটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় টানা ২ থেকে ৩ দিন আংশিক মেঘলা আকাশ থাকবে।

দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর অঞ্চলে সোমবার দুপুরের দিকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তুমুল বৃষ্টি হতে পারে।

জানা গিয়েছে, হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর প্রভাবে উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপর।

তবে উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা ও অসমে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার খবরও গিয়েছে। যার কারণে বৃষ্টিপাতের আবহাওয়া দেখা যাবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। ফলে পাহাড়ি এবং সমতল— দুই অঞ্চলেই বৃষ্টির প্রকোপে ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আলিপুর হাওয়া অফিসের তরফে সতর্কবার্তা জারি করে হয়েছে। বলা হয়েছে, বর্তমানে বৃষ্টির সময় বজ্রবিদ্যুৎ থেকে বাঁচতে খোলা জায়গায় না থাকাই ভাল। এই ঝড়-বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই সকল মানুষকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা