শক্তিশালী ঘূর্ণাবর্ত! উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, কবে কমবে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে শনিবার উত্তরবঙ্গের পাহাড় ও সমতল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জারি হয়েছে লাল সর্তকতা।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু দক্ষিণে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে। এই এলাকায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলার কথা বলা হয়েছে নদীয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। পাশাপাশি বৃদ্ধি পাবে অস্বস্তিকর গরম।

শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ পশলা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এদিন বেলা বাড়তেই আকাশ আংশিক মেঘলা এবং দু এক পশলা বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই মুহূর্তে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় লাল সর্তকতা জারি হওয়ায় আতঙ্কে রয়েছে পাহাড়বাসী। বেশি বৃষ্টি হলে সেখানে নদীর জলস্তর বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই জলপাইগুড়ি ও কোচবিহারের হলদিবাড়ি ব্লকের একাধিক গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। কালিম্পং এর লাভা আলগারার রাস্তা বিপদজ্জনক অবস্থায় রয়েছে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন