উত্তরবঙ্গে বর্ষার দাপুটে ইনিংস অব্যাহত, দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম কমার নাম নেই। দক্ষিণবঙ্গ জুড়ে বজায় রয়েছে অস্বস্তিকর গরম। শুক্রবার থেকে এই গরম আরও বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। দক্ষিণবঙ্গে এখনও তার দেখা নেই। তবে একটি আশার বাণী রয়েছে। আগামী ১০ জুনের পর বঙ্গোপসাগরে ফের একটা নিম্নচাপ-ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর ধাক্কাতেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমে বৃদ্ধি পাবে অস্বস্তিকর গরম। সকাল থেকেই সেই পরিস্থিতি টের পাওয়া যাচ্ছে। চারদিকে গুমোট গরম। আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে বলেও জানানো হয়েছে।

আগেই দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছিল। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ভাল বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

উল্লেখ্য, মে মাসের শেষে বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে দেশের বিস্তীর্ণ এলাকায় সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। এই রাজ্যেও তার অন্যথা হয়নি। উত্তরবঙ্গে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও তার দেখা নেই। তবে মনে করা হচ্ছে আগামী সপ্তাহে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গেও প্রবেশ করতে পারে বর্ষা। তবে এই নিম্নচাপটি খুব বেশি শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা নেই। তার গতিপ্রকৃতি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ১২ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

কলকাতায় শুক্রবারের সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রী সেলসিয়াস। যার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর