সপ্তাহন্তে দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ, বইবে লু, সতর্ক থাকার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্যজুড়ে বাড়ছে গরম। আগামী কয়েকদিনে তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। সোমবার থেকেই কলকাতা সহ রাজ্যে তেমন ভাবে বৃষ্টি হয়নি। রাজ্যের হাতে গোনা কয়েকটি জেলায় ছিটেফোটা বৃষ্টি হলেও তাপমাত্রা কমাতে তা পর্যাপ্ত নয়।

গত সপ্তাহে বেশ কয়েক দিন বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ নেমে স্বস্তিতে ছিলেন বঙ্গবাসী। কিন্তু সেই স্বস্তি কাটিয়ে আসতে চলেছে তীব্র গরম। বুধবার থেকেই ফের তাপমাত্রা বেড়েছে রাজ্যজুড়ে। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃহস্পতিবারও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

সপ্তাহের শেষে তীব্র দাবদহে জ্বলবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমী গরম হাওয়ার জেরে দক্ষিণবঙ্গে লু-এর সম্ভাবনা রয়েছে। ৪-৫ জেলায় তাপপ্রবাহের সৃষ্টি হতে পারে। উত্তরের মালদহেও জারি থাকবে তাপপ্রবাহ। তবে উত্তরবঙ্গে অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে মোটের ওপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।  কোনো কোনো জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে লু বইতে পারে। তবে রবিবারের পরে ফের অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতেও বজায় থাকবে গরম।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের