Weather: আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই মুখ ভার আকাশের। চলছে বৃষ্টি।  আগামী ৪৮ ঘণ্টা বাংলায় থাকবে এমনই আবহাওয়া। এমনটাই জানাচ্ছে হাওয়া দফতর। আর তাতেই মুখভার সকলের। কারণ, সামনেই রয়েছে দুর্গাপুজো। তাই বৃষ্টির জন্য কার্যত চুটিয়ে কেনাকাটা করতে পারছেন না আমজনতারা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তার জেরেই নিম্নচাপ। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম,  হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে গোটা বাংলা জুড়ে। বৃহস্পতিবার রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সময় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বলা বাহুল্য, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। আর এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারজেরেই  বাংলা সহ ভাসতে চলেছে ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ড।

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু