আগামী ৩ দিন রাজ্যজুড়ে কেমন থাকবে তাপমাত্রা, কলকাতাতে কবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্যজুড়ে আগামী ৩দিন বজায় থাকবে মনোরম আবহাওয়া। সকালে রোদ, বেলা হতেই মেঘের ঘনঘটা, সন্ধ্যে হতেই কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও অল্প হাওয়া সঙ্গী বৃষ্টি। বিগত এক সপ্তাহ ধরে এমনই চলছে বাংলার আবহাওয়া। এরফলে প্রবল গরম থেকে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই হয়েছে কম বেশী বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বজায় থাকবে এমনই আবহাওয়া।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালের দিকে রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যেবেলায় বইবে হাওয়া। বেশ কয়েক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বজ্রপাত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায় রবিবার ঝড়–বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলকাতাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় সোমবার ঝড়–বৃষ্টির হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সব ক’টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলায়। মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে বেশি ঝড়-বৃষ্টি হতে পারে।

ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায়। তার জেরেই রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন