শুক্রবার থেকে ফের পুড়বে দক্ষিণবঙ্গ, বজায় আর্দ্রতাজনিত অস্বস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা ঢোকার কারণে উত্তরবঙ্গে মনোরম পরিবেশ বজায় থাকলেও দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও গরম কমার কোন সম্ভাবনা নেই।

আবহাওয়ার দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ও কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। তার প্রভাবে এরাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেই কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি বছরে প্রাক বর্ষায় বৃষ্টিপাত অনেকটাই বেশি হয়েছে। মঙ্গলবার রাতে কলকাতার সহ দক্ষিণবঙ্গে বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে। বুধবার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও, উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। তবে আগের থেকে কমবে বৃষ্টি।

শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে স্থাপত্য প্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। একটা অস্বস্তিকর দম বন্ধ পরিস্থিতি বজায় রয়েছে। বৃষ্টি হলে এই পরিস্থিতি কিছুটা কাটলেও তা খুব দীর্ঘস্থায়ী হবে না। দক্ষিণবঙ্গে এখনো বর্ষা কবে ঢুকবে তা এখনো স্পষ্ট জানানো হয়নি। ফলে বজায় থাকবে এই অস্বস্তিকর গরম। আগামী রবিবার পর্যন্ত ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যার স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.২ বেশি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই