চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি, কলকাতা সহ জেলার আবহাওয়া কেমন? জানুন

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যে হতেই মেঘের গর্জন, সঙ্গী কয়েক পষলা বৃষ্টি। তারপরেও কমছে না গরম। বিগত কয়েকদিন ধরে এমনই আবহাওয়া দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে গরম বাড়ায় পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

চলতি সপ্তাহের কয়েকদিন সন্ধ্যে নামতেই আকাশে মেঘের ডাক। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ঝেপে কয়েক পশলা বৃষ্টি। রাতের তাপমাত্রা কিছুটা নামলেও সকাল হতেই ফিরছে অস্বস্তি। দম বন্ধ করা অস্বস্তি গরমে নাজেহাল শহরবাসী। শুক্রবার বারাসত থেকে বরানগর, নিউটাউন, উল্টোডাঙা, শ্যামবাজার, সোদপুর সহ উত্তর ও দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকায় কমবেশি বৃষ্টিপাত হয়েছে। তবে দক্ষিণ কলকাতার থেকে উত্তর ও মধ্য কলকাতায় বৃষ্টির পরিমাণ বেশি ছিল।

আপাতত বাংলায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হালকা ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু অংশে রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আপাতত গরম এবং অস্বস্তি দুটোই থাকবে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় শুষ্ক আবহাওয়ার বজায় থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পরিমাণ কম। ১২ জুনের পর বর্ষার অনুকুল পরিস্থিতি কতটা তৈরি হবে সেদিকেই নজর সকলের। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। শনিবার থেকে রাতের তাপমাত্রা বাড়বে কলকাতার।

শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ