কলকাতায় কালবৈশাখী, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

শনি ও রবিবার কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে আগামী দু দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগরে কালবৈশাখীর পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শনি ও রবিবার কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে আগামী দু দিন।

 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। আগামী রবিবার বৃষ্টিও হতে পারে মহানগরে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। শনিবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই থাকলেও বিকেলের পর কালবৈশাখী আসতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে। তার ফলে আরও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গবাসীর। পাশাপাশি শনিবার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বইবে হালকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে সোমবার থেকে।

 

অন্যদিকে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছরের থেকে এ বছর আগেই দেশে ঢুকবে বর্ষা। ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগর পেরিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করছে। এর পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে দক্ষিণ আরব সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়বে মৌসুমী বায়ু। চলতি বছরে নির্ধারিত সময়ের আগে ২৭ মে ভারতের কেরলে প্রবেশ ঘটবে বর্ষার।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড