দুয়ারে গ্রীষ্ম ! চলতি সপ্তাহেই ৩৭ ডিগ্রিতে পৌঁছাবে কলকাতার তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য  জুড়ে তাপপ্রবাহ । বেশ কয়েকদিন ধরেই  দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ  ঊর্ধ্বমুখী। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত রোদের দাপট এতটাই ছিল যে, মনে হচ্ছিল মার্চ মাসে নয়, বরং এপ্রিল – মে’র দাবদাহ শুরু হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে গরম নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস । 

আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ বা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে । সেইসঙ্গে জেলায় জেলায়  সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে একথা স্পষ্ট যে, চলতি মাসেই গরমে নাজেহাল অবস্থা হবে আমজনতার । 

অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়ার কোনও বড় পরিবর্তন  হবে  না।  নেই বৃষ্টির সম্ভাবনা । সকালের দিকে দু’এক জায়গায় হালকা কুয়াশার প্রভাব থাকতে পারে ।   কলকাতায়   ভোরের দিকে  কুয়াশা এবং ঠান্ডার আমেজ উধাও।  ইতিমধ্যেই শুষ্ক গরম অনুভূত হতে শুরু করেছে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩০ -এর ঘরে ঢুকে পড়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ। 

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা