দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

নিজস্ব প্রতিনিধি: বিক্ষিপ্তভাবে রক্ত ঝরলেও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বাংলার প্রথম দফার ভোট। বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় পুলিশ ৪১ জনকে গ্রেফতার করেছে। দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন আধা সেনার দুই জওয়ান। অশান্তি হলেও প্রথম দফায় কোনও বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।

এদিন ভোট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, ‘ভোটাররা নির্ভয় ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তারা খুশি হয়েছেন। অনভিপ্রেত ঘটনা অনেক কম হয়েছে। তার জন্য সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের ধন্যবাদ। আমরা আগেই আশ্বস্ত করেছিলাম, বুথের ভিতর কোনও গোলমাল হবে না। এরিয়া ডমিনেশনের কারণে বুথের ১০০ মিটারের মধ্যে বড় গন্ডগোল হয়নি। মোট ৪৪৩৭৬ বুথের মধ্যে ৩৯,৫৪৮ বুথে ভোট সম্পূর্ণ হয়েছে।  ৪,৮৪৮বুথে সন্ধে ছয়টার পরেও ভোটগ্রহণ চলছে। তাই চূড়ান্ত ভোট শতাংশ এখন বলা যাবে না।’

পশ্চিম মেদিনীপুরের পিংলার ঘটনা নিয়ে সিইও বলেন, ‘রিপোর্ট এলে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে। যদি পুনর্নির্বাচনের সুপারিশ আসে, তাহলে তাহলে রিপোল হবে। ওই বুথে ভোট কর্মীদের খাবার দিয়ে যাওয়ার কথা ছিল। সবটাই ক্যামেরাবন্দি আছে। প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মীরা বুথ ছেড়ে চলে যাওয়ার পর কেউ ছাপ্পা দিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। এখনও পর্যন্ত কোন রিপোলের সম্ভাবনা নেই।’ বেশ কয়েকটি জায়গায় প্রার্থীর আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ‘একজন প্রার্থী সব বুথে যেতে পারেন। প্রত্যেক প্রার্থীকে ব্যক্তিগতভাবে সুরক্ষা দিতে পারি না। কিন্তু এটা আমরা ভবিষ্যতে দেখব।’ ভোট দিতে গিয়ে প্রচণ্ড গরমে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। যদিও সিইও জানিয়েছেন, ‘কমিশনের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই। ভোটের লাইনে  বা বুথের মধ্যে এরকম কোনও ঘটনা ঘটেনি।’

সাংবাদিক সম্মেলনে পুলিশের নোডাল অফিসার আনন্দকুমার বলেন, ‘ভোটে অশান্তি পাকানোর দায়ে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ৪১ জনের মধ্যে দুবরাজপুরে ৩ জন, কুমারগঞ্জে ৫ জন, সাঁইথিয়ায় ৪ জন এবং মুরারইয়ে ৪ জন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫৭০ জনকে আটক করা হয়েছে।’

 

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ