শাঁওলি মিত্রের জায়গায় ব্রাত্য বসু, পেলেন গুরুত্বপূর্ণ পদ

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সন হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাট্যব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলি মিত্র ছিলেন এই জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সন হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাট্যব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলি মিত্র ছিলেন এই জায়গায়। তাঁর প্রয়াণে ফাঁকা হয় আকাদেমির চেয়ারপার্সন পদ। সেই জায়গায় এবার আনা হল শিক্ষামন্ত্রী তথা পরিচালক-নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুকে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের নির্দেশে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাধারণ পরিষদে শামিল করা হল আরও অনেক বিশিষ্টকে।

সেই বিশিষ্টজনদের তালিকায় রয়েছেন কবি জয় গোস্বামী, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি শ্রীজাত এব‌ং প্রাক্তন সাংসদ তথা নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষও। এছাড়া পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সদস্যমণ্ডলীতে জায়গা করে নিয়েছেন সুবোধ সরকার, অভীক মজুমদার, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সনের পদে ছিলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। তাঁর প্রয়াণে সেই আসন ফাঁকা হয়। তাই রাজ্যপালের সুপারিশে এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে তথ্য ও সংস্কৃতি দফতর।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল