বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা! বরাদ্দ ৯৬০০ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য জনকল্যাণমুলক প্রকল্পের মধ্যে একটি ‘বাংলার বাড়ি প্রকল্প’। বুধবার পেশ হয়েছে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আর সেখানেই করা হল বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা।  এদিন বাজেট পেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিলেন,  বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ বাড়াল রাজ্য সরকার।

 এই প্রকল্পের জন্য আগেই বরাদ্দ ছিল   ১৪ হাজার কোটি টাকা । ফলে বরাদ্দ  বৃদ্ধির পেয়ে এই  প্রকল্পে বরাদ্দ বেড়ে দাঁড়াল  প্রায় ২৩ হাজার কোটি টাকা।  আর  তাতেই  আগামী আর্থিক বছরে আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করা হবে বলে বাজেটে জানিয়ে দিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

আরও পড়ুনঃ বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর! ৪ শতাংশ বাড়ল ডিএ

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার প্রকল্পে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ।  তবে  রাজ্যের গরিব মানুষদের প্রতি দায়বদ্ধ সরকার। সেইজন্য  তাদের দুর্দশা দূর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের খরচে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্প চালু করা হয় । এখন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে   প্রথম পর্যায়ে ১২ লক্ষ গরিব পরিবারকে পাকাবাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে । ইতিমধ্যেই  প্রথম কিস্তি পরিবারপিছু ৬০,০০০ টাকা হারে মোট ৭২০০ কোটি টাকা  ছাড়া হয়ে গিয়েছে ।  দ্বিতীয়  কিস্তি ২০২৫ সালের জুন মাস থেকে দেওয়া হবে।  এই আবহে এবার বাজেটে বরাদ্দ বাড়ল ‘বাংলার বাড়ি প্রকল্পের’। 

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য