“তোমাদের জন্য আমরা গর্বিত”, মোহনবাগান আইএসএল জয়ী হতেই শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বছর আগে প্রথমবার আইএসএল খেতাব জয়ে করেছিলে মোহনাবাগান দল। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।

আবার ১৩ এপ্রিল অর্থাৎ শনিবাসরীয় রাতে সেই একই ছবি দেখতে পাওয়া গেল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পুনরাবৃত্তি হল ইতিহাসের। আবারও পরাজয়ের তীব্র যন্ত্রণা বুকে চেপে মাঠ ছাড়ল নীলবাহিনী। একই মরশুমে (ISL 2024-25) লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি জয় করে ইতিহাস রচনা করল মোহনবাগান সুপার জায়ান্ট।

শেষপর্যন্ত এই ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-১। এই দিন ম্যাচে বেঙ্গালুরু হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। এমনকী, দ্বিতীয়ার্ধে তাঁরা লিডও নিয়ে ফেলেছিল। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান। বরং তাঁরা দ্বিগুণ শক্তিতে কামব্যাক করে। তবুও দ্বিতীয়বার আইএসএল খেতাব জয় করল মেরিনার্সরা।

এইদিন ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর মোহনবাগান দলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে তিনি লিখেছেন, “বাংলার ফুটবল দল মোহনবাগানের জন্য আমরা সকলেই গর্বিত! আরও একবার আজ আইএসএল খেতাব জয় করার জন্য তোমাদের আন্তরিক অভিনন্দন। তোমাদের এই অনির্বচনীয় জয়কে আমি কুর্নিশ জানাই! আজ তোমাদের জন্য আমরা সবাই গর্বিত।”

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা ধন্যবাদ জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টও। ওই টুইট রিপোস্ট করে লেখা হয়েছে, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার অকৃত্রিম শুভেচ্ছা এবং সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার এই শুভেচ্ছা গোটা মোহনবাগান পরিবারের কাছে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আগামীদিনে বাংলাকে আরও গর্বিত করার চেষ্টা আমরা করে যাব।’

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫