বাংলাদেশের সেনাকে রুখতে সিভিক পুলিশ যথেষ্ট, কটাক্ষ সুকান্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জেরে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে।‌ নির্বিচারে অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর। মৌলবাদীদের দাপাদাপি যেন থামতেই চাইছে না। এমনকি ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুমকিও দিয়েছেন কট্টরপন্থীরা। এমতাবস্থায় বাংলাদেশকে কার্যত ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। রাজ্যের সিভিক পুলিশদের প্রতি প্রশংসাসূচক মন্তব্যের সুরেই তিনি এদিন বলেন, বাংলাদেশের সেনাকে আটকাতে রাজ্যের সিভিক পুলিশই যথেষ্ট। সেই সঙ্গে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

আরও পড়ুনঃ আনন্দ পরিণত বিষাদে, পিকনিক করতে যাওয়ার পথে বাস উল্টে নিহত তিন পড়ুয়া

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে তা হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যাঁরা হুমকি দিচ্ছেন তাঁরা কোনও সরকারি পদে নেই, ওদের কোনও ক্ষমতা নেই। চারদিনে কলকাতা দখল করার কথা বলছে! এটা কী হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশি সেনার জন্য কলকাতার সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট। তাঁরাই আটকে দেবে ওদের। অর্থাৎ রাজ্যের আইন ও সম্প্রীতি রক্ষায় সিভিক পুলিশের গুরুত্ব স্বীকার করে নিলেন খোদ বিরোধী দলের অন্যতম নেতা।

আরও পড়ুনঃ পরনে খোলামেলা বিকিনি, যৌন আবেদনে মাত করেছিলেন সাহসিনী শর্মিলা, উঠেছিল বিতর্কের ঝড়

এদিন রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের প্রশংসার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর প্রশংসাও শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের মুখে। বাংলাদেশিদের কটাক্ষের পাল্টা জবাবে সুকান্ত বলেন, ভারতের সামরিক শক্তি নিয়ে বাংলাদেশের কোনও ধারণাই নেই। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সৈন্যশক্তি রয়েছে ভারতের হাতে। ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছাতে পারে তার জলজ্যান্ত উদাহরণ বাংলাদেশ।

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী