নিউটাউনে টিসিএসের ভবনের অনুমোদন, ২৫ হাজার কর্মসংস্থান হবে, সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় কর্মসংস্থানের ক্ষেত্রে ফের সুখবর। রাজারহাটের নিউটাউনে নতুন কেন্দ্র খুলতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)। প্রায় ২০ একর জমিতে গড়ে উঠবে ওই কেন্দ্র। আর টিসিসিএসের নয়া দফতরে কর্মসংস্থান হবে ২৫ হাজার যুবক-যুবতীর। মঙ্গলবার (২৪ জুন) রাজ্যবাসীকে এমনই সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) ওই সুখবর জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ‘নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি’র ২০ একর জমিতে টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রথম পর্যায়ের (ফেজ ওয়ান) ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)। প্রথম পর্যায়ে ১১তলা অফিস টাওয়ার-সহ ন’লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে ৫,০০০ জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট স্থান সংযুক্ত হবে। যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। প্রকল্প শেষ হওয়ার পরে, ক্যাম্পাসে ২৪ লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

এর পরেই নাম না করে বাংলার বিরোধী দলের নেতাদের খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘যারা নিরলসভাবে বাংলার অপমান করে এবং ইচ্ছাকৃতভাবে আমাদের অগ্রগতি উপেক্ষা করেন, তাঁদের কাছে আমরা কর্মদক্ষতার নজির দেখালাম। বাংলা উদ্ভাবন, বিনিয়োগ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলা মানে ব্যবসা এবং গোটা  বিশ্ব তা লক্ষ্য করছে।’

উল্লেখ্য, বাংলায় শুধু টিসিএস নয়, ইনফোসিস সহ আরও একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্য প্রযুক্তি সংস্থা নিজেদের দফতর খুলেছে। আমেরিকার সিলিকন ভ্যালির আদলে নিউটাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি গড়ে তোলার কাজ চলছে।

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

ফের বেপরোয়া বাসের রেষারেষি, বেহালায় স্কুটি আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

দীর্ঘদিন বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক