‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস জমানার মতো পুলিশকর্মীদের গা থেকে রক্ত বেরোতে দেবে না তাঁর সরকার। সাধারণ মানুষের নিরাপত্তা এবং পুলিশের সুরক্ষা-উভয়ই নিশ্চিত করবে। বুধবার (১৭ জুন) আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন নবান্নতে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশেষ মউ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ। ওই অনুষ্ঠানেই রাজ্যের পুলিশ বাহিনীর দক্ষতা এবং পরিকাঠামোগত উন্নয়নের কথা বলেন মুখ্যমন্ত্রী। এক সময়ে কলকাতা পুলিশকে যে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা এক সময় অনেক ভাল জায়গায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ দফতরের সঙ্গে তুলনা পর্যন্ত করা হত। তবে বিগত সরকার (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার) পুলিশের দক্ষতা কাজে লাগায়নি। পুলিশকর্মীদের উপযুক্ত ভাবে তৈরি করা হয়নি। বাহিনীর আত্মরক্ষার জন্য আধুনিক সামগ্রী দেওয়া হয়নি। পুলিশবাহিনীর সংখ্যাবৃদ্ধির দিকেও নজর দেওয়া হয়নি।’

তৃণমূল জমানায় বহুবার গোলমাল ঠেকাতে গিয়ে আক্রান্ত হয়েছেন উর্দিধারীরা। ২০১৩ সালে গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজে ছাত্র ভোটের দিন গোলমাল ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক পুলিশকর্মী। তার পরের বছর, ২০১৪ সালে আলিপুর থানায় তৃণমূল কর্মী-সমর্থকদের তাণ্ডব থেকে ‘বাঁচতে’ টেবিলের তলায় ঢুকতে হয়েছিল পুলিশকর্মীদের। তবে বিজেপি সরকারের জমানায় সেই ছবি বদলাবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমাদের পুলিশকর্মীরা কেউ আর আহত হয়ে হাসপাতালে যাবে না। আমাদের পুলিশকর্মীদের গা থেকে রক্ত বেরোবে না। আমরা সেই ভাবে সুরক্ষিত পুলিশ (বাহিনী) তৈরি করব।’ রাজ্যের নতুন সরকার পুলিশ বাহিনীতে নতুন নিয়োগের জন্য উদ্যোগ নিচ্ছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশের লোকবল বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। যে ১৬ হাজার কনস্টেবল প্রশিক্ষণ নিয়ে বসে আছে, তাদেরও কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি।’

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২