বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা, ১ দিনেই আক্রান্ত ১০৬

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের পাশাপাশি রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন। একদিনে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। প্রথমদিকে সংক্রমণ তেমনভাবে ভয় না ধরালেও, এখন আতঙ্কের জায়গায় পৌঁছে গিয়েছে। রাজ্যজুড়ে করোনায় আক্রান্ত প্রায় ৫০০।

দেশের ৪ রাজ্যে একদিনে শতাধিক সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। রাজ্যে সংক্রমণ দেখে আগে ভাগে প্রস্তুত হচ্ছে স্বাস্থ্যভবন। জানা গিয়েছে বাঙ্গুর হাসপাতাল সহ একাধিক হাসপাতালে কোভিড ব্যবস্থা আলাদা করে তৈরি করা হয়েছে। সেখানে করোনা পরীক্ষা থেকে শুরু করে আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সমস্ত হাসপাতালের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

হাসপাতালে কত বেড রয়েছে, অক্সিজেন ব্যবস্থা কী রকম রয়েছে, ওষুধ কী পরিমাণ মজুত রয়েছে তা জানাতে বলা হয়েছে। করোনা নিয়ে আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে সরকার। রাজ্যে ক্রমাগত বাড়ছে সংক্রমণ। কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে অনেকেই। ৭ মাস এবং ৯ মাসের শিশু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। রাজ্যের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের স্যাম্পেল পাঠাতে বলা হয়েছে। জিনোম ফ্রিকোয়েন্স করে দেখা হবে তাদের। করোনার পরিস্থিতি কী পর্যায়ে রয়েছে, সেটা দেখার জন্যই জিনোম সিকোয়েন্স করা হবে। সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর