রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ২০০ জন, ৩৬১ দিন বাদে সর্বনিম্ন সংক্রমণ

রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই কাটছে উদ্বেগ। মিলছে স্বস্তি। রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০০ জন। ৩৬১ দিন বাদে এটাই রাজ্যে করোনার সর্বনিম্ন সংক্রমণ। গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছিলেন ১৯৯ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর হারও স্বস্তি দিয়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১১ জন। তবে সংক্রমণের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা।

সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ২১ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৪ শতাংশে। নতুন করে ২০০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৩ হাজার ৫৫৩ জনে। মারণ ভাইরাসের থাবায় মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও ১১ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৪৩ জন।’

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘন্টায় রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। আর দৈনিক মৃত্যুর নিরিখে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে আরও ৪৩ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর ২৪ পরগনায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। প্রাণ হারিয়েছেন চার জন।

করোনাকে জয় করে সুস্থ হওয়ার হার যথেষ্টই আশা জাগাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন এক হাজার ২৮৬ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৯৬৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮ দশমিক ৭৩ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে এক হাজার ৯৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৪৩ জনে।’

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল