খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ গেলেন ২ লক্ষ ৭৯ হাজারের বেশি

নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই তালিকা প্রকাশিত হয়। তালিকা অনুযায়ী, রাজ্যে আগের বছরের চেয়ে ভোটার সংখ্যা কমেছে। আগের তালিকা থেকে ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের নাম বাদ গিয়েছে। নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জন। ফলে রাজ্যের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জনে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পাশাপাশি এদিন থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। আগামী বছরের ৫ জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, মোট ভোটার ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জন। পশ্চিমবঙ্গে পুরুষ ভোটারের নিরিখে মহিলা ভোটারের হারও যথেষ্ট ভাল। রাজ্যে যেখানে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৮ লক্ষ ২ হাজার ৭৩১ জন, সেখানে মহিলা ভোটার ৩ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৮৮৩ জন। গতবার ভোটার তালিকায় ছিলেন এমন ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের নাম বাদ পড়েছে। সার্ভিস ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৭৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১, ৬১৯ জন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। আগামী  ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধনীর কাজ। নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে শনি ও রবিবার মোট ৮টি বিশেষ ক্যাম্প হবে বলে জানানো হয়েছে। সংশোধন ও পরিমার্জনের ভিত্তিতে আগামী বছরের ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর